News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দাগলেন অমিত শাহ
Image

রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দাগলেন অমিত শাহ

আমেদাবাদ, ২৬ নভেম্বর (হি.স.) : এবার কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দাগলেন অমিত শাহ। সূত্রের খবর রবিবার গুজরাট বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী প্রচারে এসে রাহুলকে বাক্য বাণে বিদ্ধ করল বিজেপির সভাপতি অমিত শাহ। এক জন সভায় অমিত শাহ বলেন, ‘আমেথি থেকে লোকে কাজের খোঁজে গুজরাটে আসে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএর আমলে নর্মদা বাঁধ প্রকল্প রুখে দিয়েছিল। কিন্তু বিজেপি ক্ষমতায় এসেই বিজেপি সেই প্রকল্প চালু করে। পাশাপাশি বিজেপির আমলে বুলেট ট্রেন, রো রো ফেরি পরিষেবা, ২৫০০ কিলোমিটার হাইওয়ে এবং আন্তর্জাতিক বিমান বন্দর পেয়েছে গুজরাট। পাশাপাশি অমিত শাহ বলেন কংগ্রেসের কোন নীতি নেই। দলটি একটাই নেতায় পরিণত হয়েছে।
এদিকে রবিবার প্রধানমন্ত্রী মন কি বাতের সঙ্গে চায় কি সাথের একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। যেখানে রাজ্যের ১৮২ টি আসনে ৫০১২৮ বুথ এটি বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হয়।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top