News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গিনেতা হাফিজ সঈদকে মুক্তি দিল পাকিস্তান
Image

জঙ্গিনেতা হাফিজ সঈদকে মুক্তি দিল পাকিস্তান

লাহোর, ২২ নভেম্বর (হি.স.) : লাহোরে গৃহবন্দি থাকা জামাত-উদ-দাওয়া জঙ্গিনেতা হাফিজ সঈদকে মুক্তি দিল পাকিস্তান। ২৬/১১-র বর্ষপূর্তির আগেই জঙ্গিনেতাকে মুক্তির রায় দিল পাকিস্তানের আদালত। গত কয়েকমাস ধরে গৃহবন্দি ছিল হাফিজ সঈদ।
ভারত ও পাকিস্তানের সম্পর্কের পিছনে বড়সড় প্রভাব রয়েছে হাফিজ সঈদের। মুম্বই হামলার মাস্টারমাইন্ড এই জঙ্গিনেতা দীর্ঘদিন ধরে পাকিস্তানে মুক্তভাবে বসবাস করছে। তার নেতৃত্বেই মুম্বইতে হামলা চালিয়েছিল ১০ জন জঙ্গি। ওই ঘটনায় ১৬৬ জনের মৃত্যু হয়। পাকিস্তানের সরকার হাফিজ সঈদের গৃহবন্দি থাকার মেয়াদ আরও তিন মাস বাড়িয়ে দেওয়ার আবেদন করেছিল। সেই আবেদন বাতিল করে আদালত তার মুক্তির নির্দেশ দিয়েছে।
সম্প্রতি পাকিস্তান সরকার আশঙ্কা, হাফিজ সঈদকে হত্যার জন্য সুপারি দিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’। আর সেইজন্য জঙ্গিনেতা হাফিজ সঈদের নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের প্রশাসনকে। সূত্রের খবর, এক বিশেষ চিঠিতে পাকিস্তান সরকার জানিয়েছে, কোনও বিদেশি গুপ্তচর সংস্থা ৮ কোটি টাকা বরাদ্দ করেছে হাফিজ সঈদকে হত্যার জন্য। আর সেইজন্য পাক পঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রককে নিরাপত্তা বাড়ানোর আর্জি জানানো হয়েছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top