News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে অনার কিলিংয়ের বলি এক গৃহবধূ
Image

উত্তরপ্রদেশে অনার কিলিংয়ের বলি এক গৃহবধূ

মুজফফরনগর, ১১ নভেম্বর (হি.স.): ফের অনার কিলিংয়ের অভিযোগে চাঞ্চল্য ছড়াল গোটা উত্তরপ্রদেশ জুড়ে। সূত্রের খবর বছর ২৪ শের সাটওয়াতি নামে এক গৃহবধূকে তারই বাপের বাড়ির লোক পরিবারের সম্মান বাঁচাতে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে। ঘটনাটি ঘটেছে শুক্রবার শামলি জেলার মানডেট কালা গ্রামে ।পুলিশের দাবি নিজের দেওরের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল সাটওয়াতির। সেটা তার বাপের বাড়ি লোকেরা জানতে পারে। পরিবারের তরফে তাকে এই বিষয়ে সতর্কও করা হয়। কিন্তু সাটওয়াতি তাতে রাজি না হওয়ায় পরিবার সম্মান বাঁচানোর জন্য তার বাবা এবং দাদা তাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে। পরে নিরিবিলি জায়গান তার মৃতদেহ পুতে দেয়। শনিবার পুলিশ সেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে দেয়।
উত্তরপ্রদেশের শামলি জেলার পুলিশ সুপার অজয়পাল শর্মা শনিবার জানিয়েছেন যে গাড়িতে করে মৃতদেহ পুঁতে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়িটি উদ্ধার করা গিয়েছে। যে ছুরি দিয়ে সাটওয়াতিকে কুপিয়ে খুন করা হয়েছিল সেই ছুরিটিও উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি মৃতার বাপের বাড়ির লোককে জেরা করে পুলিশ জানতে পেরেছে যে তারাই পরিবারের সম্মান রক্ষা করার জন্য সাটওয়াতিকে খুন করেছিল। এই ঘটনয়া পুলিশ মৃতার বাবা এবং দাদাসহ পরিবারের চারজন গ্রেফতার করেছে।
উল্লেখ্য বিগত কয়েক দশক সম্মান রক্ষার্থে হত্যা বা অনার কিলিংয়ের ঘটনা উত্তরভারতে বহু ঘটেছে। কিন্তু কয়েক বছর সেই রকম কোন খবর পাওয়া যায়নি। ফের অনার কিলিংয়ের ঘটনা সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top