News Flash

  • Home
  • Uncategorized
  • ধোঁয়াশায় নাভিশ্বাস দিল্লিবাসী, সমস্ত রাজনৈতিক দলকে ভ্যত্সর্না জাতীয় গ্রিন ট্রাইবুনালের
Image

ধোঁয়াশায় নাভিশ্বাস দিল্লিবাসী, সমস্ত রাজনৈতিক দলকে ভ্যত্সর্না জাতীয় গ্রিন ট্রাইবুনালের

নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): মাত্রাতিরিক্ত ধোঁয়াশা থেকে আপাতত রেহাই নেই দিল্লিবাসীর| মঙ্গলবার, বুধবারের মতো বৃহস্পতিবাও ধোঁয়াশার চাদরে ঘুম ভাঙল রাজধানীর মানুষজনের| এমতাবস্থায় ‘সমস্ত রাজনৈতিক দলকে’ তীব্র ভ্যত্সর্না করল জাতীয় গ্রিন ট্রাইবুনাল| বৃহস্পতিবার সমস্ত রাজনৈতিক দলকে ‘তিরস্কার’ করে জাতীয় গ্রিন ট্রাইবুনাল জানিয়েছে, দূষণের অবস্থা এখন সত্যিই লজ্জাজনক| দিল্লি সরকার ও প্রতিবেশী রাজ্যের সরকারগুলিকে ‘তিরস্কার’ করে জাতীয় গ্রিন ট্রাইবুনাল জানিয়েছে, ‘সমস্ত কনস্টিটিউশনাল কর্তৃপক্ষ নিজেদের কর্তব্য পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে| দূষণের মাত্রা সত্যিই উদ্বেগজনক| এটি স্টেকহোল্ডারদের যৌথ দায়িত্ব|’ জাতীয় গ্রিন ট্রাইবুনাল আরও জানিয়েছে, ‘সংবিধানের ২১ এবং ৪৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সরকারের দায়িত্ব হল জনগণের জন্য পরিষ্কার ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা| জনগণের কাছ থেকে বাঁচার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে|’ আগামী ১৪ নভেম্বর পর্যন্ত দিল্লি এনসিআর-এ নির্মাণ ও শিল্পকর্ম বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে জাতীয় গ্রিন ট্রাইবুনাল|
রাজধানীর বাতাসে এই মুহূর্তে দূষণের পরিমাণ বিপজ্জনক মাত্রা থেকে অনেকটাই বেশি| তাই এদিনও বন্ধ রাখা হয়েছে সমস্ত স্কুল| প্রশাসনের তরফে মানুষজনকে অনুরোধ করা হয়েছে, বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোলেই ভালো| বৃহস্পতিবার ভোর থেকেই ধোঁয়াশায় ঢাকা ছিল রাজধানী| দৃশ্যমানতা সাংঘাতিক হারে কমে যাওয়ায় ধীর গতিতে চলাচল করেছে যানবাহন| মুখে মাস্ক পরে প্রাতঃভ্রমণে বেরোন অনেকেই| ধোঁয়াশার জেরে দিল্লিতে এদিন বাতিল করা হয়েছে ১০টি ট্রেন| ধীরগতিতে চলাচল করেছে ৪১টি ট্রেন এবং সময়সূচি পরিবর্তন করা হয়েছে ৯টি ট্রেনের| মাত্রারিক্তি ধোঁয়াশার কারণে দিল্লি ও পঞ্জাবে আগামী রবিবার পর্যন্ত বন্ধ থাকছে সমস্ত স্কুল|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top