নিউ ইয়র্ক, ১ নভেম্বর (হি.স.): ট্রাক নিয়ে ভয়াবহ জঙ্গি হামলা নিউ ইয়র্কে| স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অদূরে লোয়ার ম্যানহ্যাটনে, বাইক চলাচলের রাস্তায় সাইকেল আরোহী ও পথচারীদের উপর ট্রাক চালিয়ে দেয় ২৯ বছরের চালক| এই ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের| আহত হয়েছেন ১১ জন|
সে স্থানে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনাটি ঘটেছে, সেখান থেকে মাত্র পাঁচ ব্লক দূরত্বে রয়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বাড়ি| টুইট করে সে কথা জানিয়েছেন পিগি চপস নিজেই| জঙ্গি হামলার ঘটনায় স্তম্ভিত প্রিয়াঙ্কা চোপড়া| টিভি শো কোয়ান্টিকোর সিজন থ্রির শ্যুট নিয়ে এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া| বুধবার সকাল ৮.০২ মিনিট নাগাদ টুইট করে তিনি জানিয়েছেন, ‘ঘটনাটি ঘটেছে আমার বাড়ি থেকে ৫ ব্লক দূরত্বে| কাজ শেষে বাড়ি ফেরার সময় সাইরেনের শব্দ পাই|’ ভয়াবহ ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া|

নিউ ইয়র্কে প্রিয়াঙ্কা চোপড়ার বাড়ির অদূরেই জঙ্গি হামলা, ভয়াবহ অভিজ্ঞতা টুইট অভিনেত্রীর
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















