News Flash

  • Home
  • Uncategorized
  • দুটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭০
Image

দুটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭০

কাবুল, ২১ অক্টোবর (হি.স.) : আফগানিস্তানে দুটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০। শুক্রবার কাবুল এবং ঘোরের পশ্চিম প্রদেশের দুটি মসজিদে বিস্ফোরণগুলো ঘটে।

দু-লায়না জেলার খোয়াজাগান মসজিদে একটি বিস্ফোরণ ঘটে। অপরটি হয় দশত-ই-বরিচির ইমাম জামামে। ইমাম জামাম মসজিদে সেসময় নমাজের জন্য কয়েকশ মানুষ জমায়েত হয়েছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে ভিড়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছিল আত্মঘাতী জঙ্গি। বিস্ফোরণের সময় সে ওখানেই ছিল বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র বাসির মুজাহিদ। সন্ধে ছ’টা নাগাদ ঘটানো এই আত্মঘাতী বিস্ফোরণে ৩৯ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। আহত কমপক্ষে ৪৫।

কাবুলে বিস্ফোরণের এক ঘণ্টা আগে বিস্ফোরণ হয় দু-লায়না জেলার খোয়াজাগান মসজিদে। সেসময় মসজিদে নমাজ পরছিলেন এক গুরুত্বপূর্ণ তালিবান বিরোধী সেনা ফজল হায়াত খান ও তাঁর সঙ্গীরা। সম্ভবত তাঁদের মারতেই মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘোর পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ফজল খান সহ ৩০ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত এই দুটি বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী।

তালিবানদের হাত থেকে দেশকে নিজেদের দখলে আনতে দু’বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে আফগান সরকার। তবে ৫৭ শতাংশের বেশি সরকারের আওতায় নেই। একের পর এক জঙ্গি হামলায় জর্জরিত দেশ। গতকালের বিস্ফোরণ দুটিকে “মানবজাতির বিরুদ্ধে অপরাধ” বললেন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি।

Releated Posts

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top