News Flash

  • Home
  • Uncategorized
  • টিপু সুলতানের জন্মবার্ষিকী অনুষ্ঠান ঘিরে বিতর্ক
Image

টিপু সুলতানের জন্মবার্ষিকী অনুষ্ঠান ঘিরে বিতর্ক

বেঙ্গালুরু, ২১ অক্টোবর (হি.স.): অষ্টাদশ শতকে মহীশূরের শাসক টিপু সুলতানের জন্মবার্ষিকী পালন করছে কর্নাটক সরকার৷ আমন্ত্রিতদের তালিকায় ছিল কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে নামও৷ কিন্ত তিনি নিজের নাম তালিকাভুক্ত করতে নিষেধ করেছেন৷ ঘটনায় বিতর্ক শুরু হয়েছে৷

কর্নাটকের মানুষের মতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে শহিদ হয়েছিলেন টিপু সুলতান৷ তাই তাঁর জন্মদিন এখানে খুব ঘটা করে উদযাপন করা হয়৷ দুবছর ধরে টিপু সুলতানের স্মরণে এই অনুষ্ঠান করে কর্নাটক সরকার৷ এবছর তৃতীয় বর্ষ৷ ১০ নভেম্বর হবে এই অনুষ্ঠান৷ নিয়ম মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়৷ কিন্তু সেই অনুষ্ঠানে যেতে অস্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে৷ তিনি এনিয়ে সরকারের সমালোচনা করেছেন৷ বলেছেন, তাঁর নাম যেন নিমন্ত্রিতদের তালিকায় নথিভু্ক্ত না করা হয়৷ সেই সঙ্গে এর বিরুদ্ধে জনসাধারণকে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন তিনি৷ ট্যুইটারে তিনি লিখেছেন, টিপু সুলতান নির্মম খুনি ও গণধর্ষক ছিলেন৷ তাই তাঁর কোনও অনুষ্ঠানে উপস্থিত হওয়া তাঁর কাছে লজ্জাজনক৷

এনিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া৷ শনিবার তিনি বলেছেন, কেন্দ্র ও রাজ্যের প্রতিটি মন্ত্রীকে নিমন্ত্রণপত্র পাঠানো হবে৷ তাঁরা অনুষ্ঠানে উপস্থিত হবেন কিনা, তা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত বিষয়৷ হিন্দুস্থান সমাচার। অর্ণব।

২০১৫ সালে কোডাগু জেলার মান্দিকেরিতে টিপু সুলতানের জন্মবার্ষিকীতে পালন করা হয়৷ অনুষ্ঠান চলাকালীন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়৷ এরপর ২০১৬ সালে টিপু সুলতানের জন্মবার্ষিকী উদযাপনে নিরাপত্তাকর্মী রাখা হয়েছিল৷ সেই বছর শান্তিতে অনুষ্ঠান সম্পন্ন হয়৷

Releated Posts

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top