News Flash

  • Home
  • Uncategorized
  • ষোল দিন অতিক্রান্ত, নিখোঁজ চালকের হদিশ পায়নি পুলিশ
Image

ষোল দিন অতিক্রান্ত, নিখোঁজ চালকের হদিশ পায়নি পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ ১৬ দিন অতিক্রান্ত হলেও বহিঃরাজ্যের এক সাংবাদিকের নিখোঁজ গাড়ি চালকের সন্ধান পাওয়ার সংশ্লিষ্ট বিভিন্ন মহলে উদ্বেগ বাড়ছে৷ তার জীবিত থাকা নিয়েও সংশয় তৈরি হয়েছে৷ গত ২০ সেপ্ঢেম্বর দিল্লি থেকে আসা এক সাংবাদিক সজ্জন কুমারকে নিয়ে গোমতী জেলায় গিয়েছিলেন জীবন দেবনাথ৷ সেদিন টাকারজলা হয়ে খুমুলুঙ আসতেই ওই গাড়িতে অজ্ঞাত পরিচয় দুসৃকতকারীরা আগুন ধরীয়ে দেয়৷ সজ্জন কুমার তার গাইড সহ কোনক্রমে পালিয়ে আসতে সক্ষম হলেও সেদিন থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিলেন গাড়ির চালক৷ ইতিমধ্যে প্রায় পনেরো দিন অতিক্রান্ত হয়ে গেলেও পুলিশ এখনো নিখোঁজ গাড়ির চালকের কোনও সন্ধান খুঁজে পায়নি৷ পূর্ব থানায় এই মর্মে একটি মামলা দায়ের করা হয়েছে৷ এদিকে পুলিশ দাবী করেছে খুমুলুঙ থেকে দুই দিন আগে ধৃত আইপিএফটি নেতা বলেন্দ্র দেববর্র্ম নিজেই জেরার মুখে জীবন দেবনাথকে তুলে নিয়ে যাওয়া এবং তাকে হত্যা করার কথা স্বীকার করেছে৷ কিন্তু তার দেহ যেসব স্থানে রাখার কথা বলা হয়েছে পুলিশ সে সব স্থানে তল্লাশি চালিয়ে কিছু পায়নি৷ পুলিশ জানিয়েছে এখনও সন্ধান চলছে৷ যদিও এখনও পর্যন্ত কোন সাফল্য পাওয়া যায়নি৷
এদিকে, সাংবাদিক হত্যার দিন অপর এক বহিঃরাজ্যের সাংবাদিকের গাড়ি চালক জীবন দেবনাথের নিখোঁজ হয়ে যাওয়া এবং সামগ্রিক ঘটনার পেছনে রহস্য ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে সিপিএম৷ দলের রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, জীবন দেবনাথের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা উদ্বেগজনক৷ গত কুড়ি সেপ্ঢেম্বর থেকে তিনি নিখোঁজ৷ বহিঃরাজ্যের এক সাংবাদিক এবং মোহনপুরের বিজেপি তথা আরএসএস কর্মী বিশ্বজিৎ দেবনাথকে সঙ্গে নিয়ে জীবন দেবনাথ যাচ্ছিলেন৷ খুমুলুঙ থেকে জীবন দেবনাথ নিখোঁজ হন৷ তাদের গাড়িটি জ্বালিয়ে দেওয়া হয়৷ বাকি দুইজন অক্ষত অবস্থায় ফিরে এলেও জীবন দেবনাথের হদিশ পাওয়া যায়নি৷ সম্প্রতি ধৃতরা জীবন দেবনাথের রাখার যে সমস্ত স্থানের কথা উল্লেখ করেছে সেখানে পুলিশ অভিযান চালিয়েছে৷ কিন্তু, তার হদিশ পাওয়া যায়নি৷ বিজন ধর আশা প্রকাশ করেন খুব দ্রুতই তাকে অক্ষত অবস্থায় পুলিশ উদ্ধার করতে পারলেই ভাল৷ যদিও তার জীবন সংশয় রয়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top