News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক হত্যা ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারক সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের
Image

সাংবাদিক হত্যা ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারক সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের

নয়াদিল্লী, ৪ অক্টোবর৷৷ দেশের বিভিন্ন রাজ্যে সাংবাদিক হত্যার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে ডেপুটেশন দিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন৷ প্রেস ক্লাব অব ইন্ডিয়ার নেতৃত্বে সাংবাদিদের বিভিন্ন সংগঠনের এক প্রতিনিধি দল বুধবার নয়াদিল্লীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে সাক্ষাৎ করেছেন৷ তাঁর কাছে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে৷
স্মারকলিপিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন রাজ্যে সাংবাদিকদের নৃশংসভাবে খুন করা হচ্ছে৷ শুধু তাই নয় গত তিন দশকে দেশে বিভিন্ন রাজ্যে যেসব সাংবাদিক খুন হয়েছে সেই সব মামলার একটির কোন সাজা ঘোষণা হয়নি৷ তাই এই ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবী করেছেন সাংবাদিকদের প্রতিনিধি দল৷ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন৷ প্রসঙ্গত, এদিন ডেপুটেশনে সাংবাদিকদের প্রতিনিধি দলে ছিলেন প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিরি, বিশিষ্ট সাংবাদিক কল্যাণ বোরা৷ শ্রীবোরা নর্থ ইস্ট মিডিয়া ফোরামের প্রতিনিধিত্ব করেছেন৷ উল্লেখ্য গত তিন দশকে পূর্বোত্তরে ৩২ জন সাংবাদিক খুন হয়েছেন৷ সম্প্রতি ত্রিপুরায় যুব সাংবাদিক শান্তনু ভৌমিক খুন হয়েছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top