News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে যেকোন মুহূর্তে হতে পারে রাসায়ণিক হামলা, সতর্কবার্তা স্বরাষ্ট্র মন্ত্রকের
Image

ভারতে যেকোন মুহূর্তে হতে পারে রাসায়ণিক হামলা, সতর্কবার্তা স্বরাষ্ট্র মন্ত্রকের

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): ভারতে যে কোন মুহূর্তে হতে পারে রাসায়ণিক হামলা। এই মর্মে দেশের সমস্ত নিরাপত্তা এজেন্সিগুলিকে সতর্কবার্তা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। সেই মর্মে দেশের সমস্ত বিমানবন্দর, ট্রেন টার্মিনাল, মেন্ট্রো রেল, বাস ডিপোগুলিকে নিরাপত্তার জালে মুড়ে ফেলা হয়েছে। সতর্কবার্তা জারি করা হয়েছে দেশের প্রতিটা রাজ্য সরকারকে।
সূত্র থেকে জানা যাচ্ছে গোয়েন্দাদের পক্ষ থেকে খবর পাওয়া পরে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে সমস্ত নিরাপত্তা এজেন্সিগুলিকে ও সমস্ত রাজ্যের সরকারকে এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে সন্ত্রাসবাদী সংগঠনগুলি রাসায়ণিক হামলা চালাতে পারে ভারতের বিভিন্ন অংশে। সূত্র থেকে জানা যাচ্ছে সন্ত্রাসবাদীরা দেশের বিমানবন্দর ও অন্যান্য জনপরিবহনের উপর এই হামলা হতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রকে পক্ষ থেকে জানানো হয়েছে যে এই রাসায়ণিক হামলা বিষাক্ত গ্যাস ছড়িয়ে করা হবে। আর সেই বিষাক্ত গ্যাস তৈরি হবে রাসায়ণিক পাউডার, কীটনাশক, এসিড ও জল দিয়ে এই বিষাক্ত গ্যাস তৈরি করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে এই হামলা বাস,ট্রেন, বিমানে চালান হতে পারে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top