News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী ছবি এঁকে নিগ্রহের শিকার মুসলমান মহিলা
Image

প্রধানমন্ত্রী ছবি এঁকে নিগ্রহের শিকার মুসলমান মহিলা

লখনউ, ১০ সেপ্টেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি আঁকার জন্য এক মুসলমান মহিলার উপর শারীরিক নির্যতন চালালো তার শ্বশুরবাড়ির লোকেরা। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বালিয়ায়।
নাগমা পারভিন নামে ওই মহিলার বাবা পুলিশের কাছে অভিযোগ করে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি আঁকার জন্য তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে মারধর করে ও শারীরিক নির্যাতন চালায়। এমনকি তার মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করে নাগমা পারভিনের বাবা।
উল্লেখ্য গত বছর নভেম্বর মাসে পারভেজ খানের সঙ্গে নাগমা পারভিনের বিয়ে হয়। স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের নিয়ে উত্তর প্রদেশের বাসিরিকপুর রামে থাকতেন। নাগমা বাবা দাবি করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি আঁকার জন্য তার শ্বশুরবাড়ির লোকেরা তার মেয়েকে পাগল বলত। গোটা ঘটনার প্রেক্ষিতে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।নাগমা পারভিনকে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে তার বাপেরবাড়ির লোকেদের হাতে তুলে দিয়েছে

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top