News Flash

  • Home
  • Uncategorized
  • সাহিত্যিদের নিরাপত্তার ব্যবস্থা করল কর্নাটক পুলিশ প্রশাসন
Image

সাহিত্যিদের নিরাপত্তার ব্যবস্থা করল কর্নাটক পুলিশ প্রশাসন

বেঙ্গালুরু, ১০ সেপ্টেম্বর (হি.স.): গৌরী লঙ্কেশ খুনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাই ২৫ জন সাহিত্যিকের নিরাপত্তার জন্য সুরক্ষার ব্যবস্থা করেছে কর্নাটক পুলিশ প্রশাসন৷ এই সাহিত্যিকদের মধ্যে আছেন গিরীশ কারনড়, বারাগুর রামাচন্দ্রপ্পা, কে এস ভাগওয়ান, যোগেশ মাস্টার, বাঞ্জাগির জয়প্রকাশ, পাতিল পুতাপ্পা, চেনাভেরু কানাভি, নটরাজ হুলিয়ার ও চন্দ্রশেখর পাতিল৷ লিনাগিয়াত সম্প্রদায় থেকে হিন্দুকে আলাদা করতে কয়েকজন প্রবক্তা উদ্যোগ নিয়েছেন৷ তাঁদের মধ্যে আছেন প্রাক্তন আইএএস অফিসার এসএম জমাদার৷ গৌরী লঙ্কেশের খুনের পর তাঁকেও পুলিশি প্রহরা দেওয়া হয়েছে৷
লেখক-লেখিকা ও বুদ্ধিজীবীদের নিরাপত্তা দেওয়ার পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া৷ গত সপ্তাহেই এনিয়ে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন৷ যাঁরা ধর্ম ও নিয়মকানুন নিয়ে তাঁদের বক্তব্য পেশ করছেন, তাঁদের নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন তিনি৷ পুলিশ সূত্রে খবর, “গৌরী লঙ্কেশের হত্যার পর কর্নাটকে ২৫ জনকে নিরাপত্তা দেওয়া হয়েছে৷ এর মধ্যে আছেন অনেক সাহিত্যিক ও বুদ্ধিজীবী৷” লেখক-লেখিকা ও বুদ্ধিজীবীদের একটি তালিকা তৈরি করা হয়েছে৷ তাঁদের বক্তব্যের উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে৷
২০১৫ সালের ৩০ অগস্ট কন্নড় স্কলার গবেষক এমএম কালবর্গির খুনের পর ৫ সেপ্টেম্বর খুন হলেন সাংবাদিক গৌরী লঙ্কেশ৷ সোশ্যাল মিডিয়ায় অনেকে এরপর আশঙ্কা প্রকাশ করেন এরপর টার্গেট হতে পারেন বুদ্ধিজীবীরা৷ সোশ্যাল মিডিয়াতেই আবার ঘোষণা করা হয়, বুদ্ধিজীবীরা সত্যিই নিশানায় আছেন৷ এই ঘোষণার পর, ৭ সেপ্টেম্বর বেঙ্গালুরু থেকে বাসানাগৌদা বিরাদর নামে বছর বাইশের এক যুবককে গ্রেফতার করে পুলিশ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top