News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি ঘাটির খবর মিলল বাংলাদেশের মিরপুরে
Image

জঙ্গি ঘাটির খবর মিলল বাংলাদেশের মিরপুরে

ঢাকা, ৫ সেপ্টেম্বর (হি.স.): ফের জঙ্গি ঘাটির হদিশ মিলল বাংলাদেশের রাজধানীর মিরপুরে৷ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাত দেড়টা নাগাদ মাজার রোডের একটি বহুতল ঘিরে রেখেছে র্যা ব। ইতিমধ্যে ওই বাড়ি থেকে র্যা ব‌কে লক্ষ্য ক‌রে বেশ কয়েকটি গ্রেনেড ও পেট্রোল বোমা ছুঁড়েছে জঙ্গিরা৷ তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই৷ র্যা বের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানিয়েছেন, ‘‘মাজার রোডের পাশে একটি কবরস্থান লাগোয়া বহুতলের ছ’তলায় কয়েকজন জঙ্গি ঘাঁটি গেড়ে রয়েছেন৷ র্যািবকে লক্ষ্য করে তারা বেশ কয়েকটি গ্রেনেড ও বোমা ছুঁড়েছে৷ আমরা এলাকাটি ঘিরে রেখেছি৷ ওই বাড়িতে অভিযান শুরুর প্রস্ততি চলছে৷’’ র্যা ব সূত্রে জানা গিয়েছে, টাঙ্গাইলের এলেঙ্গায় জঙ্গি আস্তানা সন্দেহে এদিন একটি বাড়িতে হানা দিয়ে র্যাাব কয়েকজনকে আটক করে৷ তাদেরকে জেরা করে পুলিশ মাজার রোডে জঙ্গি আস্তানার খবর জানতে পারে৷ তারপরেই এদিন রাত দেড়টা নাগাদ সেখানে হানা দেয় র্যা বের একটি দল৷ বহুতলের সামনে পৌঁছতেই ছ’তলা থেকে জঙ্গিরা বোমা, গ্রেনে়ড ছুঁড়তে থাকে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত পুরো এলাকা ঘিরে রেখেছে র্যারব৷ এলাকায় আনা হচ্ছে আরও বাহিনী৷ জঙ্গিদের কাছে উন্নত বিস্ফোরক মজুত থাকতে পারে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা৷ তাই আঁটঘাঁট বেঁধেই জঙ্গি নিধনের ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে৷ এদিকে আচমকা রাতের অন্ধকারে বোমার আওয়াজে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ হতাহত এড়াতে জঙ্গি আস্তানার সংশ্লিষ্ট বহুতলের পাশের বাসিন্দাদের সরানোর প্রক্রিয়া শুরু করেছে র্যাহব৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top