ঢাকা, ৫ সেপ্টেম্বর (হি.স.): ফের জঙ্গি ঘাটির হদিশ মিলল বাংলাদেশের রাজধানীর মিরপুরে৷ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাত দেড়টা নাগাদ মাজার রোডের একটি বহুতল ঘিরে রেখেছে র্যা ব। ইতিমধ্যে ওই বাড়ি থেকে র্যা বকে লক্ষ্য করে বেশ কয়েকটি গ্রেনেড ও পেট্রোল বোমা ছুঁড়েছে জঙ্গিরা৷ তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই৷ র্যা বের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানিয়েছেন, ‘‘মাজার রোডের পাশে একটি কবরস্থান লাগোয়া বহুতলের ছ’তলায় কয়েকজন জঙ্গি ঘাঁটি গেড়ে রয়েছেন৷ র্যািবকে লক্ষ্য করে তারা বেশ কয়েকটি গ্রেনেড ও বোমা ছুঁড়েছে৷ আমরা এলাকাটি ঘিরে রেখেছি৷ ওই বাড়িতে অভিযান শুরুর প্রস্ততি চলছে৷’’ র্যা ব সূত্রে জানা গিয়েছে, টাঙ্গাইলের এলেঙ্গায় জঙ্গি আস্তানা সন্দেহে এদিন একটি বাড়িতে হানা দিয়ে র্যাাব কয়েকজনকে আটক করে৷ তাদেরকে জেরা করে পুলিশ মাজার রোডে জঙ্গি আস্তানার খবর জানতে পারে৷ তারপরেই এদিন রাত দেড়টা নাগাদ সেখানে হানা দেয় র্যা বের একটি দল৷ বহুতলের সামনে পৌঁছতেই ছ’তলা থেকে জঙ্গিরা বোমা, গ্রেনে়ড ছুঁড়তে থাকে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত পুরো এলাকা ঘিরে রেখেছে র্যারব৷ এলাকায় আনা হচ্ছে আরও বাহিনী৷ জঙ্গিদের কাছে উন্নত বিস্ফোরক মজুত থাকতে পারে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা৷ তাই আঁটঘাঁট বেঁধেই জঙ্গি নিধনের ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে৷ এদিকে আচমকা রাতের অন্ধকারে বোমার আওয়াজে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ হতাহত এড়াতে জঙ্গি আস্তানার সংশ্লিষ্ট বহুতলের পাশের বাসিন্দাদের সরানোর প্রক্রিয়া শুরু করেছে র্যাহব৷
জঙ্গি ঘাটির খবর মিলল বাংলাদেশের মিরপুরে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















