News Flash

  • Home
  • Uncategorized
  • এজিএমসিতে র্যাগিংয়ের অভিযোগে ৮ ছাত্রকে শাস্তি
Image

এজিএমসিতে র্যাগিংয়ের অভিযোগে ৮ ছাত্রকে শাস্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ আগরতলা সরকারী মেডিক্যাল কলেজে প্রথম বর্ষের ছাত্রদের র্যাগিংয়ের দায়ে দ্বিতীয় বর্ষের ৮ জন ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে৷ জানা গেছে, গত মঙ্গলবার মেডিক্যাল কলেজের হোস্টেলে প্রথম বর্ষের ছাত্রদের র্যাগিংয়ের অভিযোগ উঠে দ্বিতীয় বর্ষের ৮ জন ছাত্রের বিরুদ্ধে৷ এই বুধবার কলেজের এন্টি র্যাগিং কমিটি ঐ ৮ জন ছাত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাদেরকে ১০ হাজার করে জরিমানা করেছে৷ জরিমানা না দিলে তাদেরকে ছয় মাসের জন্য কলেজ থেকে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে কমিটি৷
উল্লেখ্য, মেডিক্যাল কলেজে বহু বছর বাদে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে৷ কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, র্যাগিং কোনভাবেই বরদাস্ত করা হবে না৷ র্যাগিংয়ের অভিযোগের সত্যতা প্রমাণিত হলেই চরম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবেই৷ মেডিক্যাল কলেজে র্যাগিংয়ের ফলে প্রথমবর্ষের ডাক্তারী পড়ুয়াদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে৷ দীর্ঘসময় ধরে র্যাগিং বন্ধ থাকার পর ফের কেন এই নিষিদ্ধ প্রথা মেডিক্যাল কলেজে দেখা দিয়েছে তা নিয়েও সমালোচনার ঝড় উঠেছে৷ এমনিতেই মেডিক্যাল কলেজের হোস্টেলে ডাক্তারী পড়ুয়াদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে৷ মদ্যপ অবস্থায় হৈ হুল্লোড় থেকে শুরু করে হোস্টেলের নিয়ম কানুন প্রায়শই পড়ুয়ারা ভঙ্গ করে থাকেন বলে অভিযোগ৷ এই সমস্ত কিছু হোস্টেল কর্তৃপক্ষ চেপে গেলেও র্যাগিংয়ের বিষয়টি চেপে রাখা সম্ভব হয়নি৷ ধারণা করা হচ্ছে প্রথম বর্ষের ছাত্ররা সাহসিকতার সাথে কলেজ কর্তৃপক্ষের সামনে তাদের সাথে অত্যাচারের সমস্ত বিষয় তুলে ধরার ফলে র্যাগিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে এজিএমসি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top