News Flash

  • Home
  • Uncategorized
  • চুরি যাওয়া মালপত্র সহ এক কুখ্যাত চোর গ্রেপ্তার
Image

চুরি যাওয়া মালপত্র সহ এক কুখ্যাত চোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭  আগষ্ট৷৷ গোপন সূত্রে অভিযান চালিয়ে পুলিশ চুরি যাওয়া মালপত্র সহ এক কুখ্যাত চোরকে গ্রেপ্তার করেছে৷ সেই সাথে চোরের এক ভাইকেও আটক করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার কাছে ইন্দো-বাংলা সীমান্ত গ্রাম রাজনগর থেকে৷ ধৃত চোরের নাম রমজান মিয়া৷ তার ভাই সফিক মিয়াকেও গ্রেপ্তার করা হয়৷ তাদের বাড়িতে তল্লাসী চালিয়ে ২৭টি মোবাইল সেট, একটি লেপটপ, একটি ক্যামেরা, কিছু স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা বাজেয়াপ্ত করা হয়েছে৷ এমনকি মন্দিরের বিভিন্ন পুজার সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, ধৃতরা শহর আগরতলায় বিভিন্ন চুরির ঘটনার সাথে যুক্ত রয়েছে৷ আগামীকাল তাদের কোর্টে সোপর্দ করা হবে৷ পশ্চিম আগরতলা থানা ও বটতলা ফাঁড়ির পুলিশ এই অভিযান চালিয়ে সাফল্য অর্জন করেছে৷ পুলিশ জানিয়েছে, ধৃতদের রিমান্ডে পেলে চোর চক্রের অন্যান্য পান্ডাদের জালে তোলা যাবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top