News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে ভারতের সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে ঃ বাদল
Image

প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে ভারতের সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে ঃ বাদল

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৪ আগষ্ট৷৷ গোটা দেশ যখন ৭১তম স্বাধীনতা দিবস উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছে, তার ঠিক আগের দিন সোমবার স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী মোদী সরকারকে নিশানা করে বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে ভারতের সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে৷ পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হিটলারের সাথে তুলনা করে বলেন, দেশে একনায়কতন্ত্র কায়েম করার উদ্দেশ্যেই এক দেশ, এক নেতা, এক ভাষা এই শ্লোগান উঠছে৷ হিটলারও সেই শ্লোগান দিয়েছিলেন৷ এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই কথা বলছেন৷ সোমবার বিলোনিয়ায় সাতমুড়া বাজারে ডিওয়াইএফআই’র তৃতীয় বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত প্রকাশ্য সমাবেশে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ভাবেই তোপ দাগেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷
তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সু-সম্পর্ক বজায় থাকলে দেশের উন্নয়ন সঠিক পথে এগোবে৷ কিন্তু মোদী সরকার প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সম্পর্ক ক্রমশ খারাপ করে চলেছে৷ দেশের সার্বভৌমত্বকে ঝঁুকির মুখে ঠেলে দিয়ে হিটলারি কায়দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দেশ, এক নেতা, এক ভাষা শ্লোগান দিচ্ছেন৷ তিনি আরও বলেন, ক্ষমতার লালসায় মোদী সরকার সিবিআইকে রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করছে৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলায় সেরাজ্যে সিবিআইকে লেলিয়ে দেওয়া হয়েছে৷ শ্রী চৌধুরী বলেন, বলপূর্বক ক্ষমতা দখল করা যায় না৷ এরাজ্যেও তা সম্ভব হবে না৷ কারণ কারোর দয়ায় সিপিএম ক্ষমতায় আসেনি৷ এরাজ্যের মানুষ দীর্ঘ দিনধরে সিপিএমকে ক্ষমতায় ফিরিয়ে আনছে৷ এদিন তিনি আরও বলেন, এরাজ্যে বিজেপিতে বিভিন্ন দলের নেতারা ঘুরাঘুরি করছেন৷ তাতে আসল বিজেপি কারা তা বোঝা যাচ্ছেনা৷ ১৯৮৮ সালের কুশিলবরা এখন বিজেপির নেতা হিসাবে পরিচয় দিচ্ছেন৷ তাদের পরিণতি কি হবে তা আগামী দিনে রাজ্যের মানুষ বুঝিয়ে দেবেন বলে তিনি আশা ব্যক্ত করেছেন৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top