News Flash

  • Home
  • Uncategorized
  • পেঁয়াজের দামবৃদ্ধি রুখতে নবান্নে বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর
Image

পেঁয়াজের দামবৃদ্ধি রুখতে নবান্নে বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৯ আগস্ট (হি.স.) : পেঁয়াজের দামবৃদ্ধি নিয়ে এবার কড়া হচ্ছে রাজ্য সরকার। দামবৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার নবান্নে বৈঠক ডাকা হয়েছে।
রাজ্য সরকারের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার এই খবর জানিয়েছেন। তিনি বলেন, সব্জির মূল্যবৃদধি নিয়েই মূলতঃ আলোচনা হবে। কৃষি মন্ত্রী পূর্ণেন্দু বসু, কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত প্রমুখ বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। তিনি বলেন, সব্জির মূল্যবৃদ্ধি নিয়েই মূলত আলোচনা হবে। অতি বৃষ্টির সুযোগ কাজে লাগাতে অসাধু ব্যবসায়ীদের একাংশ অতি সক্রিয় বলে মনে করছেন টাস্ক ফোর্সের সদস্যরা। বাইরের রাজ্য থেকে আমদানি কম থাকায় পেঁয়াজের দাম চড়ানোর মতলব রয়েছে বলে বেসরকারিভাবে খবর এসেছে রাজ্য সরকারের কাছে।
কৃষিমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, হুগলি জেলার বলাগডে বরাবরই ভালো পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলাতেও পেঁয়াজের চাষ পরীক্ষামূলকভাবে করা হয়েছে। সামনেই শারদ উৎসব। তাই কালো বাজারির পাশাপাশি ফড়েদের বাগে আনতে এবার তৎপর কৃষি দফতর।
এদিকে রাজ্য সরকারও উদ্যোগী পেঁয়াজের উৎপাদন দ্বিগুণ করতে। সেই সঙ্গে নাসিকের একচেটি়যা কারবারে ভাগ বসিয়েছে কর্ণাটক। মহারাষ্ট্র সরকার এর উপরে নির্ভরশীলতা কমিয়ে পেঁয়াজ আমদানি করা হয় কর্ণাটক থেকেও। কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, উৎপাদন বাড়াতে চাষিদের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ দল।এই মুহূর্তে আড়াই লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের দিকে এগোচ্ছে রাজ্য সরকার। যাতে ভিন্ন রাজ্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনা যায়।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top