বেজিং, ৯ আগস্ট (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চিনের সিচুয়ান প্রদেশ| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল
৬.৫| জোরালো ভূমিকম্পে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে| তাঁদের মধ্যে ৫ জন পর্যটক| আহত হয়েছেন অন্তত ১৭৫ জন| আহতদের মধ্যে বহু মানুষের অবস্থা আশঙ্কাজনক| তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত ৯.৩০ মিনিট নাগাদ ৬.৫ তীব্রতার ভূকম্পন অনুভত হয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চিনের সিচুয়ান প্রদেশে| প্রবল ধাক্কায় কেঁপে ওঠে বহু বহুতল| ভূমিকম্পের উত্সস্থল ছিল চেঙ্গুদা এলাকা থেকে ২৮৪ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে|
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৬.৫ তীব্রতার ভূমিকম্পে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে| আহত হয়েছেন অন্তত ১৭৫ জন| আহতদের মধ্যে বহু মানুষের অবস্থা আশঙ্কাজনক| চিনের ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, ৬.৫ তীব্রতার ভূমিকম্পের পরই প্রবল ধাক্কায় কেঁপে ওঠে বহু বহুতল| অন্তত ১ লক্ষ ৩০ হাজার বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে| উদ্ধারকার্যে নেমেছে শতাধিক দমকল কর্মী এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা| উদ্ধারকার্যে হাত লাগিয়েছে সেনাও| সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং|
৬.৫ তীব্রতার ভূমিকম্পে লণ্ডভণ্ড চিন, মৃত ১৩
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















