News Flash

  • Home
  • Uncategorized
  • ৬.৫ তীব্রতার ভূমিকম্পে লণ্ডভণ্ড চিন, মৃত ১৩
Image

৬.৫ তীব্রতার ভূমিকম্পে লণ্ডভণ্ড চিন, মৃত ১৩

বেজিং, ৯ আগস্ট (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চিনের সিচুয়ান প্রদেশ| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৫| জোরালো ভূমিকম্পে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে| তাঁদের মধ্যে ৫ জন পর্যটক| আহত হয়েছেন অন্তত ১৭৫ জন| আহতদের মধ্যে বহু মানুষের অবস্থা আশঙ্কাজনক| তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত ৯.৩০ মিনিট নাগাদ ৬.৫ তীব্রতার ভূকম্পন অনুভত হয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চিনের সিচুয়ান প্রদেশে| প্রবল ধাক্কায় কেঁপে ওঠে বহু বহুতল| ভূমিকম্পের উত্সস্থল ছিল চেঙ্গুদা এলাকা থেকে ২৮৪ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে|
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৬.৫ তীব্রতার ভূমিকম্পে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে| আহত হয়েছেন অন্তত ১৭৫ জন| আহতদের মধ্যে বহু মানুষের অবস্থা আশঙ্কাজনক| চিনের ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, ৬.৫ তীব্রতার ভূমিকম্পের পরই প্রবল ধাক্কায় কেঁপে ওঠে বহু বহুতল| অন্তত ১ লক্ষ ৩০ হাজার বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে| উদ্ধারকার্যে নেমেছে শতাধিক দমকল কর্মী এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা| উদ্ধারকার্যে হাত লাগিয়েছে সেনাও| সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং|

Releated Posts

ভারতে ‘১,৫৮০টি সুজুকি’ তৈরির আহ্বান জাপানি সংস্থাগুলিকে পীযূষ গোয়েলের

টোকিও, ২৪ আগস্ট (আইএএনএস): ভারতে ব্যবসা ও বিনিয়োগ আরও বাড়িয়ে সুজুকির মতো সাফল্যের নজির তৈরি করার জন্য জাপানি…

ByByNews Desk Aug 24, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top