News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণ ও হত্যাকাণ্ডে সুরিন্দর কোলি ও মনিন্দার সিং পান্ধেরকে ফাঁসির সাজা
Image

ধর্ষণ ও হত্যাকাণ্ডে সুরিন্দর কোলি ও মনিন্দার সিং পান্ধেরকে ফাঁসির সাজা

নয়াদিল্লি, ২৪ জুলাই (হি.স.) : নিঠারি হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত সুরিন্দর কোলি ও মনিন্দার সিং পান্ধেরকে ফাঁসির সাজা শোনাল গাজিয়াবাদে সিবিআইয়ের বিশেষ আদালত| অপহরণ, ধর্ষণ ও খুনের ১৬টি মামলার মধ্যে অষ্টম মামলায় দুজনকে ফাঁসির সাজা শোনানো হয়| অষ্টম মামলাটি ছিল পিঙ্কি সরকার ধর্ষণ ও হত্যাকাণ্ড|

গত শনিবার নিঠারি হত্যাকাণ্ডে সুরিন্দর কোলি ও মনিন্দর সিং পান্ধেরকে দোষী সাব্যস্ত করে সিবিআই বিশেষ আদালত| সোমবার বিচারক পবন তিওয়ারি সাজা ঘোষণায় বলেন, এই অপরাধ বিরলের মধ্যে বিরলতম| অপরাধীদের শোধরানোর আরও কোনও জায়গা নেই| দোষী সাব্যস্ত দুজনেই মৃতু্যদণ্ড পাওয়ার মতই কাজ করেছে| নিঠারি হত্যাকাণ্ডের ১৬টি মামলায় এখনও পর‌্যন্ত আটটি মামলার নিষ্পত্তি হল| এই আটটি মামলাতেই সুরিন্দর কোলিকে ফাঁসির সাজা শোনানো হয়েছে| এই নিয়ে দ্বিতীয় মামলায় কোলি ও পান্ধেরকে ফাঁসির সাজা শোনানো হল|

অপরদিকে নিঠারি হত্যা মামলায় ২০০৬ সালে গ্রেফতার করা হলেও ২০১৪ সালে জামিন পেয়ে যায় মনিন্দর সিং পান্ধের| কিন্তু সোমবারের রায় ঘোষণার পর ফের গ্রেফতার করা হবে| ২০০৬ সালের ২৯শে ডিসেম্বর নয়ডার নিঠারিতে পান্ধেরের বাড়ি থেকে মোট ১৯টি নরকঙ্কাল উদ্ধার করে পুলিশ|  এরপরই পান্ধের ও তার পরিচারক সুরিন্দর কোলিকে গ্রেফতার করে পুলিশ| তদন্তে জানা যায়, মেয়েদের অপহরণ করে ধর্ষণ করে খুন করে দেহ বাগানে পুঁতে রাখত তারা| উনিশটির মধ্যে তিনটি মামলা উপযুক্ত সাক্ষ্যপ্রমাণের অভাবে বন্ধ হয়ে যায়|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top