News Flash

  • Home
  • Uncategorized
  • ডোকা লার উত্তেজনা কমাতে দিল্লি-বেজিং সদর্থক আলোচনা জরুরি : অশোক কে কান্ঠা
Image

ডোকা লার উত্তেজনা কমাতে দিল্লি-বেজিং সদর্থক আলোচনা জরুরি : অশোক কে কান্ঠা

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.) : ডোকা লার উত্তেজনা কমাতে দিল্লি-বেজিং সদর্থক আলোচনা জরুরি | সিকিম সীমান্তে বেড়ে চলা উত্তেজনা নিয়ে  উদ্বেগ প্রকাশ করে শুক্রবার একথা বলেন চিনে ভারতের  প্রাক্তন রাষ্ট্রদূত অশোক কে কান্ঠা | তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে অবিলম্বে চিনকে উত্তপ্ত বাক্য বিনিময় বন্ধ করতে হবে| সমস্যা সমাধানে দ্বিপাধিক অর্থপূর্ণ আলোচনার উপরই জোর দিয়েছেন কান্ঠা| তিনি বলেছেন, চিন যে পথ নিয়েছে তা ভূটান এবং ভারত, দুই দেশের পক্ষেই সমস্যা সৃষ্টি করছে| তিন দেশের সীমান্ত নিয়ে ভূটানের সঙ্গে চিনের এবং ভারতের সঙ্গে চিনের যে বিরোধ তৈরি হয়েছে তা শুধু শান্তিপূর্ণ আলোচনাতেই মেটানো সম্ভব বলেই মনে করেন কান্ঠা|  প্রাক্তন রাষ্ট্রদূতের আরও আশা, চিন ভূটানের আবেদন শুনে, ভারতকে সেনা সরানোর উপর চাপ না দিয়ে আলোচনায় বসবে|

আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধান হোক চায় ভারতও| এ বিষয়ে বৃহস্পতিবারই সংসদে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ  বলেন, আমরা বিশ্বাস করি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব| তবে তার জন্য সমাধানের সদিচ্ছা লাগে | চিনা সরকারের হাবভাব দেখে মনে হচ্ছে তারা সমাধানের চেয়ে যুদ্ধে বেশি উত্সাহী | এবিষয়ে চিনকে কড়া বার্তা দিয়ে বিদেশমন্ত্রী বলেন, ভারতকে যেন দুর্বল না ভাবে চিন|  আমরা দুর্বল নই | কারাও হুমকিতে ভয় পাই না| চিন যদি মনে করে ভারতে হুমকি দিয়ে ভয় দেখানো যাবে তা হলে তারা ভুল করছে| ডোকা লা ইসু্যতে বিশ্ব যে ভারতের পাশে আছে তাও মনে করিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রী|

এদিকে,  চলতি উত্তেজনার মধ্যেই আগামী সপ্তাহে বেজিং সফরে যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল| ২৬ জুলাই বেজিং-এর ব্রিকস সম্মেলনে যোগ দেবে ভারত-চিন সীমান্ত আলোচনায় ভারতের বিশেষ দূত ডোভাল| তাঁর সফরের সময় ডোকা লা নিয়ে বিশেষ আলোচনা হতে পারে | কারণ চিনের স্টেট কাউন্সিলর ইয়াং জিচুহ এবিষয়ে ইতিমধ্যে বৈঠকের আহ্বান করেছেন| উল্লেখ জিচুহ  সে দেশের সীমান্ত সমস্যা নিয়ে আলোচনার জন্য বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত| এখন দেখার ডোভালের বেজিং সফরে এবিষয়ে দুদেশের সীমান্ত সমস্যা নিয়ে আলোচনার পথ প্রস্তুত হয় কিনা|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top