নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ কল্যাণপুর ব্লক প্রশাসন জটিল সমস্যার মধ্যে পড়েছে৷ ব্লকের নাম ভাঙ্গিয়ে এলাকায় মাইকিং করেই সাধারণ মানুষের পকেট কাটছে দালাল চক্র৷ একাধিক অভিযোগ এসেছে প্রশাসনের কাছে৷ ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ৷ স্থানীয় প্রশাসন সূত্রে জানাগেছে, সম্প্রতি কল্যাণপুর ব্লক প্রশাসনের ঘাড়ে ভর করছে নাম গোত্রহীন সংস্থা কমন সার্ভিস সেন্টার৷ এরা কল্যাণপুর ব্লকের অধীন বিভিন্ন গ্রামীণ এলাকায় জন সেবার নামে শিবির করতে উদ্যত হয়৷ এই দালাল চক্রটি সাধারণ মানুষকে আতঙ্কিত করে আধার কার্ড প্রতিটি ৬০ টাকা, আধার কার্ড সংশোধন ৬০ টাকা, পেন কার্ড প্রতিটি নতুন করে ২০০ টাকা করে হাতাতে থাকে৷ শুধু তাই নয় প্রতিটি পরিবারের সকল সদস্য/সদস্যার পুরানো আধার কার্ড নতুন করে নিতে বাধ্য করে বলে অভিযোগ করেন গ্রামবাসীরা৷ এইদিকে, কল্যাণপুর ব্লক প্রশাসনের পঞ্চায়েত আধিকারিক স্বপন দেববর্মা জানান, একটি সংস্থাকে নতুন আধার কার্ড এবং প্যান কার্ড করার জন্য ব্লকের সাহায্য চাইলে তাদেরকে শিবিরের স্থান দেওয়া হয় পঞ্চায়েত কার্যালয়ে৷ একাধিক অভিযোগ উঠেছে৷ বক কর্তৃপক্ষ এবার ব্যবস্থা গ্রহণ করতে চলেছে৷
আধার, প্যান কার্ড শিবিরের নামে জনগণের পকেট কাটছে ভুয়া সংস্থা
Releated Posts
মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















