News Flash

  • Home
  • Uncategorized
  • আধার, প্যান কার্ড শিবিরের নামে জনগণের পকেট কাটছে ভুয়া সংস্থা
Image

আধার, প্যান কার্ড শিবিরের নামে জনগণের পকেট কাটছে ভুয়া সংস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ কল্যাণপুর ব্লক প্রশাসন জটিল সমস্যার মধ্যে পড়েছে৷ ব্লকের নাম ভাঙ্গিয়ে এলাকায় মাইকিং করেই সাধারণ মানুষের পকেট কাটছে দালাল চক্র৷ একাধিক অভিযোগ এসেছে প্রশাসনের কাছে৷ ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ৷ স্থানীয় প্রশাসন সূত্রে জানাগেছে, সম্প্রতি কল্যাণপুর ব্লক প্রশাসনের ঘাড়ে ভর করছে নাম গোত্রহীন সংস্থা কমন সার্ভিস সেন্টার৷ এরা কল্যাণপুর ব্লকের অধীন বিভিন্ন গ্রামীণ এলাকায় জন সেবার নামে শিবির করতে উদ্যত হয়৷ এই দালাল চক্রটি সাধারণ মানুষকে আতঙ্কিত করে আধার কার্ড প্রতিটি ৬০ টাকা, আধার কার্ড সংশোধন ৬০ টাকা, পেন কার্ড প্রতিটি নতুন করে ২০০ টাকা  করে হাতাতে থাকে৷ শুধু তাই নয় প্রতিটি পরিবারের সকল সদস্য/সদস্যার পুরানো আধার কার্ড নতুন করে নিতে বাধ্য করে বলে অভিযোগ করেন গ্রামবাসীরা৷ এইদিকে, কল্যাণপুর ব্লক প্রশাসনের পঞ্চায়েত আধিকারিক স্বপন দেববর্মা জানান, একটি সংস্থাকে নতুন আধার কার্ড  এবং প্যান কার্ড করার জন্য ব্লকের সাহায্য চাইলে তাদেরকে শিবিরের স্থান দেওয়া হয় পঞ্চায়েত কার্যালয়ে৷ একাধিক অভিযোগ উঠেছে৷ বক কর্তৃপক্ষ এবার ব্যবস্থা গ্রহণ করতে চলেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top