News Flash

  • Home
  • Uncategorized
  • কোবিন্দ-এর রাষ্ট্রপতি হওয়া নিয়ে আশবাদী প্রধানমন্ত্রী, জানালেন আগাম শুভেচ্ছা
Image

কোবিন্দ-এর রাষ্ট্রপতি হওয়া নিয়ে আশবাদী প্রধানমন্ত্রী, জানালেন আগাম শুভেচ্ছা

নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): রাইসিনা হিলসে প্রণব মুখোপাধ্যায়ের পর কে পা রাখবেন, সেই প্রশ্নের উত্তর মিলবে আগামী ২০ জুলাই| তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রামনাথ কোবিন্দ বনাম মীরা কুমারের মধ্যে লড়াইয়ে কোবিন্দ যে অনায়াসে জিততে চলেছেন, সে বিষয়ে কোনও সংশয় নেই| কোবিন্দ-এর রাষ্ট্রপতি হওয়া নিয়ে আশবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-ও| তাই রাষ্ট্রপতি নির্বাচনের আগের দিনই কোবিন্দকে আগাম শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী| রবিবার সংসদের গ্রন্থাগার ভবনে এনডিএ সাংসদদের বৈঠক বসেছিল| বৈঠকে উপস্থিত ছিলেন এনডিএ-র পছন্দের রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দও| সেখানেই তাঁকে আগাম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী|
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার জানিয়েছেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন কোবিন্দ| ওঁনাকে অভিনন্দন জানাই|’ উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচণের ভোটগণনা হবে আগামী ২০ জুলাই| আগামী ২৪ জুলাই ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ শেষ হচ্ছে| এরপর ২৫ জুলাই নতুন রাষ্ট্রপতি পদে শপথগ্রহণের দিন স্থির হয়েছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top