News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তা সংস্কারের উদ্যোগ নেই , ক্ষোভে ফঁুসছেন এলাকাবাসী
Image

রাস্তা সংস্কারের উদ্যোগ নেই , ক্ষোভে ফঁুসছেন এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬, জুলাই৷৷ চড়িলাম মধ্যপাড়া এলাকার গ্রামীন রাস্তাটি দীর্ঘ দুবছর যাবৎ সংস্কারের কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ যদিও এই এলাকার দুটো পঞ্চায়েতে রয়েছে৷ উত্তর চড়িলাম ও আড়ালিয়া পঞ্চায়েত৷ পঞ্চায়েত নির্বাচনে এই এলাকা থেকে বামফ্রন্টের দুজন প্রতিনিধি রয়েছে৷ কিন্তু নির্বাচনের পূর্বে বহু কথা শুনা গিয়েছিল প্রতিনিধিদের মুখ থেকে৷ এলাকার উন্নয়নের ছোঁয়ার ধারে কাছেও নেই এমন অভিযোগ ওঠেছে এলাকায় বুদ্ধিজীবী থেকে সাধারন জনগনের৷ টানা দুবছর ধরে এলাকার এই গ্রামীন রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ নেয়নি৷ স্থানীয় প্রতিনিধিদের থেকে শুরু করে এক আধিকারিককে গ্রামীন রাস্তাটি সংস্কারের কথা বার বার জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি৷ নীরব ভূমিকা পালন করছে এলাকার জনপ্রতিনিধিরা৷ অল্প বৃষ্টিতে ভাঙন ও কাঁদাজলে মরণ ফাঁদে পরিণত হচ্ছে রাস্তাটি৷ মধ্যপাড়ার এই সড়কটি এলাকায় হাজারো মানুষের চলাচলের একমাত্র রাস্তার যত্রতত্র ভাঙনের ফলে একদিকে যান চলাচল বিঘ্ন হচ্ছে প্রতিনিয়ত৷ সড়কে দুবছরেও হাত লাগেনি কর্তৃপক্ষের৷ ছোট গাড়ী ও দ্বিচক্রযান উল্টে যাচ্ছে রাস্তা খানা খন্দের এবং গর্তের জন্যে৷ অন্যদিকে এলাকায় শিক্ষিত যুবক যুবতীরা তীব্র ভাষা গালিগালাজ করছে বামফ্রন্টের জন প্রতিনিধিদের আর বলছে যখন নির্বাচন ঘনিয়ে আসে তখন ভোট ভিক্ষার জন্য হাতজুড়ে আর্শিবাদের জন্য চলে আসে৷ পরবর্তী সময়ে দেখা যায় কাজ করা দূরের কথা, কথা শুনার সময়ই পর্যন্ত প্রতিনিধিদের থাকেনা৷ তাই এলাকায় সাধারণ জনগণ আগামী দিন রাস্তা সংস্কারের জন্য ডেপুটেশানে মিলিত হবে বলে হুমকী ও দেয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top