News Flash

  • Home
  • Uncategorized
  • ঝর্নার জলে নিহত যুবতী, গ্রেপ্তার যুবক
Image

ঝর্নার জলে নিহত যুবতী, গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ কমলপুর মহকুমার সানাইয়া রিয়াং পাড়ায় লংতলাইয়ের কোলে অবস্থিত ঝর্নায় প্রাণ গেল এক যুবতীর৷ এনিয়ে পরপর তিনজন প্রাণ হারাল ঝর্নায়৷ মৃতদেহ উদ্ধার করে কমলপুর বিএসএম হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ এক যুবককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে আরও আটজন৷ তাদের খোঁজ করছে পুলিশ৷ প্রশ্ণ উঠেছে সাধারণ ভাবে নয়জন ছেলের সাথে একটি মেয়ে একা ঐ স্থানে যাওয়ার কথা নয়৷ তদন্তে নেমে পুলিশ একজনকে আটক করেছে৷ সে ঘটনায় যে বিবরণ পুলিশকে দিয়েছে সে অনুযায়ী, খোয়াইয়ের বেহালাবাড়ি পূর্ব করঙ্গীছড়া এলাকার রামগোপাল পাড়ার বাসিন্দা অজিত দেববর্মার কন্যা অস্মিতা দেববর্মা (১৯) সানাইয়া পাড়া ঝর্ণা দেখতে আসে৷ তার সাথে নয়জন যুবকও আসে৷ বেলা একটা নাগাদ হঠাত করে অস্মিতা ঝর্ণার জলে পড়ে যায়৷ ঘটনার পরই আটজন যুবক সেখান থেকে পালিয়ে যায়৷ খবর পেয়ে কমলপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজন যুবককে পায়৷ তার নাম বিরজিৎ দেববর্মা৷ পুলিশ তাকে আটক করেছে৷ প্রত্যক্ষদর্শীদের অভিমত এদের ফষ্টিনষ্টি করতে দেখেছে তারা৷ গোরায় গলদ আছে না হলে বাকিরা পালিয়ে যাবে কেন, এমন প্রশ্ণ উঠেছে৷ এদিকে অগ্ণি নির্বাপক দফতর ও ডিজাস্টার ম্যানেজমেন্টের দল গিয়ে ঝর্ণা থেকে মৃতদেহ উদ্ধার করে৷ বর্তমানে দেহ কমলপুর বিএসএম হাসপাতালের মর্গে রয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top