News Flash

  • Home
  • Uncategorized
  • অমরনাথ হামলা : জঙ্গিযোগ সন্দেহে ধৃত পিডিপি বিধায়কের গাড়ির চালক
Image

অমরনাথ হামলা : জঙ্গিযোগ সন্দেহে ধৃত পিডিপি বিধায়কের গাড়ির চালক

শ্রীনগর, ১৫ জুলাই (হি.স.): অমরনাথ তীর্থযাত্রীদের উপর জঙ্গি হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হল এক পুলিশ কর্মীকে| ধৃত পুলিশ কর্মীর নাম হল তৌসিফ আহমেদ| তার বাড়ি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা| সন্দেহভাজন এই পুলিশ কর্মী পিডিপি বিধায়ক এজাজ আহমেদ মীরের গাড়ির চালক| শুক্রবার তৌসিফ আহমেদকে গ্রেফতার করার পর পুলিশের তরফে জানানো হয়েছে, এই ব্যক্তির অমরনাথ তীর্থযাত্রীদের উপর জঙ্গি হামলায় যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না| এছাড়াও অমরনাথ পূণ্যার্থীদের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও দু’জনকে| পুলিশ সূত্রের খবর, মাস সাতেক আগে পিডিপি বিধায়ক আহমেদ মীরের গাড়ির চালক হিসেবে নিযুক্ত করা হয় তৌসিফকে| জম্মু ও কাশ্মীরের আইজি মুনীর খান জানিয়েছেন, জেরার পুলিশের সঙ্গে সহযোগিতা করছে তৌসিফ|

বার্ষিক অমরনাথ যাত্রা সূচনা হওযার আগে থেকেই জঙ্গি হামলার আশঙ্কা ছিল| কড়া নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করেও শেষরক্ষা হয়নি| গত সোমবার রাত ৮.৩০ মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরের অনন্তবাগ জেলার, বাতেঙ্গুর কাছে জঙ্গি হামলায় প্রাণ হারান গুজরাত থেকে আসা ৭ জন পূণ্যার্থী| জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন তিন পুলিশ কর্মী-সহ মোট ১৪ জন| ২০০০ সালের পর এই প্রথম অমরনাথ যাত্রীদের উপর এই ধরনের হামলা হল|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top