News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে ভারতীয় সেনার হাতে এল বুলেটপ্রুফ হেলমেট
Image

অবশেষে ভারতীয় সেনার হাতে এল বুলেটপ্রুফ হেলমেট

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.) : দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটল| অবশেষে ভারতীয় সেনার হাতে এল সাড়ে সাত হাজার বুলেটপ্রুফ হেলমেট| সেনা সূত্রের খবর, ২০১৭-র শেষের মধ্যে সংখ্যাটা হবে ৩০ হাজার ও ২০১৯-র মাঝামাঝি প্রায় এক লাখ বুলেট প্রুফ হেলমেট মাথায় উঠবে ভারতীয় সেনার বীর জওয়ানদের| ১,৫৮,২৭৯ টি বুলেট প্রুফ হেলমেট তৈরির বরাত দেওয়া হয়েছে কানপুরের এমকেইউ নামের একটি সংস্থাকে| খরচ পড়ছে প্রায় ১৭০ কোটি টাকা| গোটা বিশ্বেই বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট তৈরি করে পাঠায় এই সংস্থা| ৯ এমএম পিস্তলের গুলি আটকাতে সক্ষম এই হেলমেট| এর মধ্যে বেশ কিছু হেলমেটে থাকবে কমিউনিকেশন ডিভাইসও|

এক দশকেরও বেশি আগে ভারতীয় সেনার এলিট প্যারা স্পেশাল ফোর্সের মাথায় ছিল ইজরায়েলি ওআর-২০১ হেলমেট| এছাড়া অন্যান্য জওয়ানদের মাথায় থাকত সাধারণ হেলমেট, ওজনে ভারি এবং আরামদায়ক নয়| গত বছরের মার্চে জরুরিকালীন তত্পরতায় এক বিশেষ কন্ট্রাক্ট স্বাক্ষর করে ভারত|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top