News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বে সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য নরেন্দ্র মোদীর সরকার, দাবি আন্তজাতিক সংস্থা ওইসিডির
Image

বিশ্বে সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য নরেন্দ্র মোদীর সরকার, দাবি আন্তজাতিক সংস্থা ওইসিডির

নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.) : এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বিশ্বাসযোগ্য সরকার নরেন্দ্র মোদীর সরকার| সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে এমনটাই জানানো হয়েছে | নরেন্দ্র মোদীর সরকারকে বিশ্বাস করে প্রায় ৭৩ শতাংশ ভারতীয় নাগরিকরা | ওইসিডি নামে এক আন্তর্জাতিক সংস্থা তাদের রিপোর্টে জানিয়েছেন, নরেন্দ্র মোদীর সরকারের উপর মানুষের সবচেয়ে বেশি আস্থা রয়েছে|
আন্তর্জাতিক এই সংস্থা বিভিন্ন সরকারের সঙ্গে কাজ করে তারা কী কী অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত পরিবর্তন এনেছে তা তুলে ধরা চেষ্টা করে থাকে | সেরকম একটি সমীক্ষা করে তারা জানিয়েছেন, ৭৩ শতাংশ ভারতীয় নাগরিক মোদীর সরকারকে বিশ্বাস করেন | যা এখনও পর‌্যন্ত গোটা বিশ্বে সবচেয়ে বেশি | কোনও দেশের সরকারের উপর তাদের নাগরিকদের এতটা আস্থা নেই |
২০১৪ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে মোদী সরকার | এরপর থেকে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বেশ কয়েকটি নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফে | মোদী সরকারের পরেই ৬২ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কানাডিয়ান সরকার |

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top