News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএফটি’র অবরোধের নিন্দা জানাল আমরা বাঙালী
Image

আইপিএফটি’র অবরোধের নিন্দা জানাল আমরা বাঙালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ আই পি এফ টি’র জাতীয় সড়ক ও রেল লাইন অবরোধ আন্দোলনের তীব্র বিরোধীতা করেছে আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য কমিটি৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালী দলের পক্ষে ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে, আন্দোলনের নামে অপসংসৃকতি ছড়িয়ে ফেলা হচ্ছে৷ উশৃঙ্খলা আচরন শুরু করেছেন অবরোধকারীরা৷ আই পি এফ টি’র এই আন্দোলন প্রত্যক্ষ ও পরোক্ষে রাজ্যের শাসক দল এবং কেন্দ্রীয় সরকার মদত দিচ্ছে বলে অভিযোগ আনে আমরা বাঙালী৷ রাজ্যবাসীর জানমাল, জীবন-সম্পত্তি রক্ষায় কেন্দ্র ও রাজ্যের নেতিবাচক ভূমিকার কড়া নিন্দা করেছেন নেতৃবৃন্দ৷
তাঁদের বক্তব্য, ক্ষমতা দখলের চেষ্টায় রাজ্যে অশান্তির সলতে পাকানো হচ্ছে৷ রেল ও জাতীয় সড়ক অবরোধ তোলে দেবার ক্ষেত্রে রাজ্য সরকার নীরব ভূমিকা নিয়েছে৷ রাজ্যে ত্রিপুরী ছাড়াও ১৯টি জাতি গোষ্ঠীর লোকের বসবাস৷ রাজ্যের আয়তনের নিরিখে পৃথক রাজ্যের দাবির কোন যৌক্তিকতা নেই বলে মনে করেন নেতৃবৃন্দ৷ তাই, রাজ্যভাগের চক্রান্তকারীদের বিরুদ্ধে সরকার এবং জনসাধারন সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে আমরা বাঙালী৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top