News Flash

  • Home
  • Uncategorized
  • আগুন নিয়ে খেলছে বিজেপি ঃ কংগ্রেস
Image

আগুন নিয়ে খেলছে বিজেপি ঃ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ আগুন নিয়ে খেলছে বিজেপি৷ জাতীয় সড়ক এবং রেল অবরোধ ইস্যুতে সুর চড়াল

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন পিসিসি সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা৷ নিজস্ব ছবি৷

প্রদেশ কংগ্রেস৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা সন্দেহ প্রকাশ করে বলেন, এই অবরোধ আন্দোলনের পেছনে বিজেপি’র কালো হাত রয়েছে৷ তাঁর বক্তব্য, মণিপুরেও এধরনের খেলা দেখা গেছে৷ বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে রাজ্যেও সেই খেলায় মত্ত হয়ে উঠেছে বিজেপি৷ পাশাপাশি রাজ্য সরকারের এই ইস্যুতে মৌণ অবস্থান রহস্যজনক বলে কটাক্ষ করেন তিনি৷ কেন্দ্র ও রাজ্য সরকারকে তাঁর হুশিয়ারী, ২৪ ঘন্টার মধ্যে এই সমস্যার সুরাহা করতে হবে৷ নইলে, প্রদেশ কংগ্রেস বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে৷
এদিন, স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় কেন্দ্র ও রাজ্য সরকারকে এক হাত নিয়েছেন বীরজিৎবাবু৷ তিনি বলেন, ৪দিন ধরে জাতীয় সড়ক এবং রেল যোগাযোগ স্তব্ধ হয়ে পড়ে রয়েছে৷ অথচ, কেন্দ্র ও রাজ্য উভয় সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে৷ সীমাহীন দূর্ভোগের সম্মুখীন রাজ্যবাসী৷ তিনি বলেন, উত্তর, ধলাই এবং ঊনকোটি জেলার রোগীরা আগরতলায় চিকিৎসার জন্য আসতে পারছেন না৷ বাধ্য হয়ে তাঁরা শিলচর যাচ্ছেন চিকিৎসার জন্য৷ যে বিকল্প পথ খোলা রয়েছে, তার অবস্থাও বিপজ্জনক৷ এই অবরোধ আন্দোলনের ফলে জিনিষের দাম হু হু করে বাড়ছে৷ বিমান ভাড়াও বেড়ে গেছে৷ একদিকে মানুষ উদ্বিগ্ণ, অন্যদিকে কেন্দ্র এবং রাজ্য সরকার অবরোধ আন্দোলন ইস্যুতে মৌন অবস্থান নিয়ে রেখেছে৷ তাঁর কটাক্ষ, বাম মন্ত্রিসভার সদস্য আইপিএফটি’র এই আন্দোলনকে গণতান্ত্রিক বলে মনে করেন৷ ফলে, বোঝা যাচ্ছে না, এই আন্দোলনের পেছনে পরোক্ষভাবে কাদের হাত রয়েছে৷
তবে, তাঁর সন্দেহ কেন্দ্রীয় সরকারই আইপিএফটি’কে মদত দিচ্ছে৷ এবিষয়ে তাঁর যুক্তি, মণিপুরেও অনুরূপ জাতীয় সড়ক অবরোধ হয়েছিল৷ দীর্ঘদিন সেখানে অবরোধ আন্দোলন চলেছিল৷ কিন্তু, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী ভাষণে ঘোষণা দেন মণিপুরে বিজেপি সরকার গঠন করা হলে এই অবরোধ আন্দোলন প্রত্যাহারের ব্যবস্থা করা হবে৷ শ্রীসিনহার কটাক্ষ, কাকতালিয়ভাবে বিজেপি সংখ্যালঘিষ্ট হওয়া সত্বেও বিধায়কদের কিনে নিয়ে সরকার গঠনের ৪৮ ঘন্টার মধ্যে নিঃশর্তে অবরোধ আন্দোলন প্রত্যাহৃত হয়৷ বীরজিৎবাবু বলেন, মণিপুরে যা ঘটেছিল, ত্রিপুরাতেও একই ছক কষেছে বিজেপি৷ তাই তাঁর সন্দেহ, আইপিএফটি’র অবরোধ আন্দোলনের পেছনে বিজেপি’র কালো হাত রয়েছে৷
এদিন তিনি, অবরোধ আন্দোলনে অবরোধকারীদের নগ্ণ প্রদর্শনের তীব্র নিন্দা জানিয়েছেন৷ তাঁর বক্তব্য, গতকাল অবরোধকারীদের জাতীয় সড়কে নগ্ণ হয়ে বিক্ষোভ সভ্যতাকে কলংকিত করেছে৷
তাঁর দাবি, বিজেপি যেভাবে আগুন নিয়ে খেলা শুরু করেছে, তাতে রাজ্যে আবারও দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হতে পারে৷ এদিকে, অবরোধ আন্দোলন নিয়ে শাসক দল এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি৷ তাই, কেন্দ্র ও রাজ্য সরকারকে আগামী ২৪ ঘন্টার মধ্যে এই সমস্যা সমাধানের চরম হুশিয়ারী দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ নইলে, সারা রাজ্যে কংগ্রেস বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top