News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি রাজ্য সভাপতির জনসংযোগ কর্মসূচী
Image

বিজেপি রাজ্য সভাপতির জনসংযোগ কর্মসূচী

আগরতলা, ১১ জুলাই৷৷ ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব তিনদিন ব্যাপি বুথলেভের প্রবাস করছেন আগরতলা স্থিত ৪-নং রামনগর মণ্ডলে৷ প্রবাস চলাকলীন ৮নং বুথে প্রত্যেক বাড়িতে উপস্থিত হয়ে জনসাধারনের অসুবিধার খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে বুথ লেভেলের কার্যকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন৷ তিনি বুথ লেভেলের বৈঠকে কার্যকর্তাগণ জালি ভোটার থেকে শুরু করে জনসাধারণ কোন প্রকল্পে কিভাবে যোগ্য হওয়া সত্বেও বঞ্চিত হচ্ছেন, তার পরিবারভিত্তিক হিসেব তুলে ধরে বিস্তৃত চর্চা করেন৷ এই প্রবাস কালেে সভাপতি শ্রী দেব, মন্ডলের কার্যকর্র্তাদের বানিতে তিনবেলা ভোজন সেরেছেন এবং রাত্রিও যাপন করেছেন৷ শ্রী দেবের এই প্রবাস ঘিরে আম জনতার মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে৷ প্রবাস চলাকালীণ এক ৮২ বছর বয়স্কা বৃদ্ধা মহিলা অভিযোগ করেন, উনার স্বামী মারা যাবার চার বছর পরও স্ত্রী হিসেবে প্রাপ্য পেনশন থেকে তিনি বঞ্চিত, কারন অসুস্থতার জন্য শারীরিক ভাবে তিনি ব্যাঙ্ক কর্তৃপক্ষের সামনে উপস্থিত হতে পারেন নি৷ সাথে সাথে প্রদেশ সভাপতি সংশ্লিষ্ট রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কের আধিকারিক -কে টেলিফোনে সমস্ত বিবরণ দিয়ে শীঘ্রই মানবিক দৃষ্টিভঙ্গিতে তা বিবেচনা করার অনুরোধ জানান৷ অবশেষে জানা যায়, পরের দিনই ব্যাঙ্কের কর্মীরা উক্ত মহিলার বাড়িতে এসে সব ভেরিফিকেশান করে যান এবং অব্যবহিত পরে তাঁর একাইন্ট এ চার বছরের বকেয়া পেনশনের টাকা চলে আসে৷ এতে এলাকার জনগনের মধ্যে ব্যাপক আনন্দের সঞ্চার হয়৷
এদিকে, স্বতস্ফূর্তভাবে জনগন বিজেপি সভাপতিকে চোখের সামনে দেখতে পেয়ে নালিশ জানান, সংশ্লিষ্ট ওয়ার্ড অফিসের ঠিক পেছনে এক নর্মদাকে কেন্দ্র করে অঙ্গনওয়াড়ী সেন্টারে এলাকার কচি-কাচা দের সাংঘাতিক দুর্ভোগ পোহাতে হয়৷ এলাকার কাউন্সিলারের এনিয়ে কোন ভ্রুক্ষেপ নেই, জনগন অভিযোগ করেন৷ পরে শ্রী দেব এলাকার পার্টি নেতৃত্বকে নির্দেশ দেন, যে অবিলম্বে এলাকার জনগণ কে পাশে নিয়ে আন্দোলন গড়ে তোলা হয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top