News Flash

  • Home
  • Uncategorized
  • ফের রেল অবরোধ, পরে প্রত্যাহার, হয়রান যাত্রীকুল
Image

ফের রেল অবরোধ, পরে প্রত্যাহার, হয়রান যাত্রীকুল

গুয়াহাটি, ১১ জুলাই, (হি.স.) : ছয় জনগোষ্ঠীকে জনজাতির মর্যাদা প্রদানের দাবিতে প্রদীপ গোষ্ঠীর আক্রাসু-র পর আজ ফের রেল অবরোধ গড়ে তুলেছে আক্রাসু-র অন্য গোষ্ঠী এবং আটাসা। আজ সকালে কলিয়াবরের শালনায় আটসা-র রেল অবরোধে গুয়াহাটি-শিলঘাট পেসেঞ্জার প্রায় এক ঘণ্টা আটকে পড়ে। তাছাড়া এই সংগঠন অবরোধ গড়ে তুলে শোণিতপুর জেলার ঢেকিয়াজুলিতেও। একইভাবে ‍‍বঙাইগাঁওয়ের ছাপ্ৰাকাটা এবং মাজবাটেও রেল অবরোধ গড়ে তুলে আক্ৰাসু।

পড়ে জেলা প্ৰশাসনের সঙ্গে আলোচনার পর রেল অবরোধ প্ৰত্যাহার করেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, মরান, মটক, তাই আহোম, চুতিয়া, কোচ রাজবংশী এবং চা জনগোষ্ঠী-সহ ছয় জনগোষ্ঠীকে জনজাতির মর্যাদা এবং পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবিতে গতকাল সোমবারও ১২ ঘণ্টার সারা অসম কোচ-রাজবংশী ছাত্র পরিষদ (এএকেআরএসইউ বা আক্রাসু) ‘রেল অবরোধ’ কর্মসূচি পালন করে। এতে বহু যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেনের যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে আন্দোলনের মাঝপথে, বেলা ১.৫০ মিনিটে অবরোধ প্রত্যাহার করে নেয় সারা অসম কোচ-রাজবংশী ছাত্র পরিষদ (আক্রাসু)-এর প্রদীপ রায় গোষ্ঠী। মুখ্যমন্ত্ৰীর প্ৰতিনিধি হিসেবে বাসুগাঁওয়ের রেল অবরোধস্থলে গিয়ে গোলকগঞ্জের বিধায়ক অশ্বিনী রায়সরকার কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে। মুখ্যমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে আগামী ১৭ জুলাই আক্ৰাসু নেতৃবৰ্গকে সরকারের সঙ্গে আলোচনা টেবিলে বসার আমন্ত্ৰণ জানান বিধায়ক সরকার। এই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে গতকাল তাঁদের ১২ ঘণ্টার রেল অবরোধ কর্মসূচি প্রায় নয় ঘণ্টার মাথায় প্রত্যাহার করে নিয়েছিলেন আক্ৰাসু নেতৃত্ব।
আজও অনুরূপ সরকারি আশ্বাস পেয়ে তাঁদের রেল অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন আটাসা এবং আক্রাসু-র আরেক গোষ্ঠী।
এদিকে আজকের রেল অবরোধ কর্মসূচির পরিপ্রেক্ষিতে কয়েকটি ট্রেন বাতিল করার পাশাপাশি বিলম্বে চলাচল করার নির্দেশ দিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top