News Flash

  • Home
  • Uncategorized
  • উপ-রাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী, খুশি মমতা বন্দ্যোপাধ্যায়
Image

উপ-রাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী, খুশি মমতা বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): উপ-রাষ্ট্রপতি নির্বাচনে পছন্দের প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে বেছে নিলেন বিরোধীরা| উপ-রাষ্ট্রপতি পদে প্রার্থী বাছতে মঙ্গলবার বৈঠকে বসে কংগ্রেস-তৃণমূল কংগ্রেস সহ ১৮টি বিরোধী দল| বিরোধীদের আলোচনা-বৈঠকে একমাত্র গোপালকৃষ্ণ গান্ধীর  নামই উঠে এসেছে| সূত্রের খবর, পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসই গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করেছে| বিরোধী দলের অনেকেই সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন| এরপরই উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের পছন্দের প্রার্থী হিসেবে গোপালকৃষ্ণ গান্ধীর নাম ঘোষণা করা হয়| টুইট করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘গোপাল গান্ধীজী আপনাকে অভিনন্দন|’

পছন্দের উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী বাছতে মঙ্গলবার বিরোধীরা যে বৈঠকের ডাক দিয়েছিল, সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সিপিএম-এর সাধারণ সীতারাম ইয়েচুরি, তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা, সমাজ বাদী পার্টির নেতা নরেশ আরগওয়াল, বহুজন সমাজ পার্টির নেতা সতীশ চন্দ্র মিশ্র, নীতীশ কুমারের দল জেডিইউ থেকে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শরদ যাদব প্রমুখরা|

পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী ১৯৪৫ সালের ২২ এপ্রিল জন্মগ্রহণ করেন| ১৯৬৮ সাল থেকে ১৯৯২ সাল পর‌্যন্ত আইএএস অফিসার হিসেবে দায়িত্ব সামলেছেন গোপালকৃষ্ণ গান্ধী| তিনি প্রখ্যাত লেখন রাজমোহন গান্ধীর ভাই| এছাড়াও লেসোথো-তে ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব সামলেছেন গোপালকৃষ্ণ গান্ধী|

উল্লেখ্য, উপ-রাষ্ট্রপতি পদের নির্বাচন হবে আগামী ৫ আগস্ট| ফল ঘোষণা হবে ওই একই দিনে| উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন হল ১৮ জুলাই| ১৯ জুলাই মনোনয়নপত্র খতিয়ে দেখবে কমিশন| এখনও পর‌্যন্ত যা খবর, তাতে বিজেপি আগামী ১৩ জুলাই উপ-রাষ্ট্রপতি পদে তাঁদের প্রার্থীর নাম ঠিক করবে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top