News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি’র কাছাকাছি তৃণমূল বিধায়করা, পাশে রতন নাথও
Image

রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি’র কাছাকাছি তৃণমূল বিধায়করা, পাশে রতন নাথও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ রাষ্ট্রপতি নির্বাচনেই দূরত্ব মিটেছে প্রদেশ বিজেপি এবং তৃণমূল বিধায়কদের৷

বৃহস্পতিবার গুয়াহাটিতে এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দের সাথে প্রদেশ বিজেপি সভাপতি এবং তৃণমূল বিধাকরা৷ সাথে রয়েছেন নেডা’র কনভেনার তথা আসামের অর্থমন্ত্রী হেমন্তবিশ্ব শর্মা৷

মতবিরোধ ভুলে গিয়ে একমঞ্চে বিপ্লব-সুদীপরা৷ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ পদপ্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থনের ঘোষণা দিলেন বিদ্রোহী তৃণমূল বিধায়করা৷ পাশে থাকবেন বলে জানিয়েছেন কংগ্রেস বিধায়ক রতন লাল নাথও৷ বৃহস্পতিবার গুয়াহাটিতে শ্রীকোবিন্দের সাথে দেখা করেন প্রদেশ তৃণমূলের ছয় বিধায়ক৷ সুদীপ রায় বর্মণ, আশীষ কুমার সাহা, বিশ্ববন্ধু সেন, দীবাচন্দ্র রাঙ্খল, দিলীপ সরকার এবং প্রণজিৎ সিং রায় এদিন এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দের সাথে সাক্ষাত করে শুভেচ্ছা জানিয়েছেন৷ অনুষ্ঠানে বিজেপি কেন্দ্রীয় নেতা রাম মাধবের অনুরোধে সুদীপবাবু ভাষণও দিয়েছেন৷ শুধু তাই নয়, রাজনৈতিক মতবিরোধ ভুলে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেবের সাথেও তৃণমূল বিধায়করা কথা বলেছেন৷ তাঁদের মধ্যে সৌজন্যমূলক আলোচনাও হয়েছে বলে সূত্র অনুসারে জানা গেছে৷ এদিকে, কংগ্রেস বিধায়ক রতন লাল নাথও রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দকে শুভেচ্ছা জানিয়েছেন৷ বিজেপি কেন্দ্রীয় নেতা রাম মাধবের সাথে তাঁরও কথা হয়েছে৷ সূত্রের খবর, তৃণমূল বিধায়কদের পাশাপাশি রতনবাবুও এনডিএ প্রার্থীকেই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন৷ এদিন সুদীপবাবুরা বিজেপি নেতাদের কাছে তৃণমূল নেত্রীর দ্বিচারিতার বিষয়ে জানিয়েছেন৷ তাঁদের দাবি, বামেদের বিরুদ্ধে লড়াইয়ে সবরকম আপোষ করতে প্রস্তুত৷
সূত্রের খবর, খুব সম্ভবত আগামী ১৭ জুলাই আনুষ্ঠানিকভাবে তৃণমূল বিধায়করা বিজেপি’তে যোগ দেবেন৷ তাঁদের পদত্যাগপত্র দুয়েক দিনের মধ্যে তৃণমূল নেত্রীর কাছে তাঁরা পাঠিয়ে দেবেন৷ দলবদল নিয়ে এদিন বিজেপি’র কেন্দ্রীয় নেতা রাম মাধব, নেডা’র কনভেনার তথা আসামের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর এবং প্রদেশ সভাপতি বিপ্লব দেব রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দকে সাথে নিয়ে তৃণমূল বিধায়কদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন৷ সূত্রের খবর, বিজেপি’তে যোগ দেওয়ার বিষয়ে কোন আগাম ঘোষণা করবেন না সুদীপ বর্মনরা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top