News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাস্থ্য খাতে কেন্দ্রীয় বরাদ্দের সঠিক ব্যয় করে না রাজ্য সরকার ঃ রাষ্ট্রমন্ত্রী
Image

স্বাস্থ্য খাতে কেন্দ্রীয় বরাদ্দের সঠিক ব্যয় করে না রাজ্য সরকার ঃ রাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ জুলাই৷৷ ২০১৮ সালের নির্বাচনে বিজেপিকে আরো বেশি মজবুত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য সফরে এলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ফাগ্গান সিং কোলাস্থে৷ মঙ্গলবার ৪১ অম্পিনগর বিধানসভার বিভিন্ন বুথে ঝটিকা সফরে এলেন তিনি৷ তাঁর সাথে ছিলেন বিজেপি রাজ্য কমিটির জনজাতি মোর্চার সভাপতি সঞ্জয় জমাতিয়া, উপজাতি নেতা দেবব্রত কলই এবং রাজীব ভট্টাচার্য্য৷ এদিন তাঁরা ৪১ অম্পিনগর বিধানসভা কেন্দ্রের তিনঘরিয়া, তেতুঁইবাড়ী, তুই তৈদু, অম্পিনগর এলাকায় চারটি বুথের কর্মীদের সাথে কথা বলেন৷ বুথগুলিকে কিভাবে শক্তিশালী করে শাসক দলকে ক্ষমতাচ্যুত করা যায় সেবিষয়ে আলোচনা করেন৷ পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী ওই এলাকায় বসবাসকারী মানুষদের সাথেও কথা বলেন৷ স্বাস্থ্য পরিষেবার কি হাল ওই এলাকায় তা তাদের কাছ থেকে জানার চেষ্টা করেন৷ তিনি বলেন, এই সকল এলাকাগুলির জন্য কেন্দ্রীয় সরকার ৯০ শতাংশ অর্থ বরাদ্দ করেন৷ যার সিকিভাগও খরচ করছে না রাজ্য সরকার, তাই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি৷ শ্রী কোলাস্থের বক্তব্য, কেন্দ্রীয় বরাদ্দ অর্থ সঠিকভাবে ব্যয় না করার ফলে উপজাতি এলাকাগুলি স্বাস্থ্য পরিসেবা সহ শিক্ষা সমস্ত ক্ষেত্রে পিছিয়ে রয়েছে৷ তিনি আরো বলেন, মধ্যপ্রদেশে এক টাকা কেজি দরে বিপিএল কার্ড হোল্ডারদের চাল দেওয়া হয়৷ কিন্তু এই রাজ্যে তা লক্ষ্য করা যায় না৷ তিনি আরো বলেন, উপজাতি জনবসতি এলাকাগুলিতে পরিশ্রুত পানীয় জল পাচেছ না৷ তাঁর বিশ্বাস, ২০১৮ নির্বাচনে বুথ গুলির কর্মীরা যথাযোগ্য কাজ করলে আগামীতে সরকার গড়বে বিজেপি৷ তাঁর নির্দেশ, এই সকল এলাকার সমস্যাগুলির সমাধানই থাকবে প্রধান কাজ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top