News Flash

  • Home
  • Uncategorized
  • ২৬ সপ্তাহের গর্ভবতী মহিলাকে গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোর্ট

২৬ সপ্তাহের গর্ভবতী মহিলাকে গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোর্ট

কলকাতা, নয়াদিল্লি ৩ জুলাই (হি.স.) : সোমবার ২৬ সপ্তাহের গর্ভবতী মহিলাকে গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোট| ভ্রূণে ক্রটি থাকার কারণে বারাসতের ওই মহিলাকে গর্ভপাতের অনুমতি দিল শীর্ষ আদালত| বিশেষ পরিস্থিতিতে গর্ভপাত করা হবে| প্রসঙ্গত, রাজ্যের সবচেয়ে বড় সুপারস্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এর তরফে দেওয়া রিপোর্টে দাবি করা হয়, গর্ভস্থ ভ্রুণটি হৃদযন্ত্রের জটিল রোগে আক্রান্ত| অবিলম্বে গর্ভপাত প্রক্রিয়াটি এসএসকেএম-এ সম্পন্ন করতে হবে|
মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অনুযায়ী, ২০ সপ্তাহের মধ্যেই গর্ভপাত আইনত| কিন্তু বারাসতের ওই দম্পতি এই আইনকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন| তাঁদের দাবি, বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে, তাঁর গর্ভে থাকা ভ্রূণ মারাত্মক ব্যধিতে আক্রান্ত | শিশুটি জন্মালেও সুস্থভাবে জন্মাবে না| সেক্ষেত্রে গর্ভপাতের আবেদন জানান ওই দম্পতি| সুপ্রিম কোর্ট মহিলার একাধিক টেস্ট করানোর নির্দেশ দেন| মহিলার চিকিত্সার জন্য সাত সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়| প্রত্যেক টেস্টের রিপোর্ট পেশ করা হয় আদালতে| রিপোর্টে সন্তানের জন্ম হলে শিশুটির হৃদরোগ সহ একাধিক জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান চিকিত্সকরা| ফলে ওই মহিলা তীব্র মানসিক আঘাত পেতে পারেন বলেও রিপোর্টে উল্লেখ করা হয়| এর পরই বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি এম খানউইলকরের বেঞ্চের তরফে গর্ভপাতের অনুমতি দেওয়া হয়|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top