News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাড়খণ্ড গণপিটুনি মামলায় বিজেপি নেতা সহ গ্রেফতার দুই

ঝাড়খণ্ড গণপিটুনি মামলায় বিজেপি নেতা সহ গ্রেফতার দুই

রাঁচি, ২ জুলাই (হি.স.) : ঝাড়খণ্ড গণপিটুনি মামলায় এক স্থানীয় বিজেপি নেতা সহ দুই জনকে গ্রেফতার করল ঝাড়খণ্ড পুলিশ। শনিবার রামগড়ের বিজেপি মিডিয়া সেলের নিত্যানন্দ মাহাতো এবং ছোটু রানাকে গ্রেফতার করা হয়। এই গণপিটুনির ঘটনার ভিডিওতে ছোটু রানাকে নিহতকে মারধর করতে দেখা গিয়েছে। ছোটু রানা গোরক্ষা সমিতির সদস্য বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে মারুতি ভ্যানে করে মাংস নিয়ে যাচ্ছিলেন মাংস ব্যবসায়ী আসগার আলি ওরফে আলিমুদ্দিন (৫০)। সেই সময় বাজারটাঁড় এলাকায় তার ওপর চড়াও হয় একদল যুবক। গাড়িতে করে গো-মাংস নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে আলিমুদ্দিনকে মারতে শুরু করে তারা। তাঁর গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। জ্বলন্ত গাড়ির কাছেই রাস্তার ওপর পড়ে ছিলেন তিনি। পুলিশ এসে উদ্ধার করে। প্রথমে রামগড় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাঁচির রিমস হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে নিত্যানন্দ মাহাতোর দেখা মিলেছে।
পুলিশ জানিয়েছে, ধৃত বিজেপি নেতা নিত্যানন্দ দাবি করেছেন যে, প্রশাসন পৌঁছনোর পর কী ঘটেছে তা জানতে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। মিডিয়া সেলে নিত্যানন্দের সহকর্মী বরুণ সিংও দাবি করেছেন, নিত্যানন্দ গণপিটুনির ঘটনার পর ঘটনাস্থলে গিয়েছিলেন। বরুণ বলেছেন, যেখানে গণপিটুনির ঘটনা ঘটেছিল, সেই বাজার টাঁড় এলাকাতেই নিত্যানন্দর বাড়ি। ভিডিওতেও নিত্যানন্দকে ডিএসপি-র পিছনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। পুলিশ আধিকারিকরা পৌঁছনোর পর নিত্যানন্দ সেখানে যান। বরুণ বলেছেন, এরপরও নিত্যানন্দকে তড়িঘড়ি গ্রেফতার করেছে পুলিশ।
দুই ব্যক্তি গ্রেফতারের পর বিজেপির জেলা সভাপতি শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে গণপিটুনির ঘটনার নিন্দা করেন। একইসঙ্গে নিরীহদের হেনস্থা না করার জন্য প্রশাসনের কাছে আর্জি জানান।-

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top