News Flash

  • Home
  • Uncategorized
  • আবারও অ্যাসিড হানার শিকার লখনউয়ের গণধর্ষিতা মহিলা
Image

আবারও অ্যাসিড হানার শিকার লখনউয়ের গণধর্ষিতা মহিলা

লখনউ, ২ জুলাই (হি.স.) : আরও একবার অ্যাসিড হানার শিকার হলেন লখনউয়ের গণধর্ষিতা মহিলা। এই নিয়ে চারবার। শনিবার রাতে আলিগঞ্জে বাড়ির কাছেই মহিলাকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়া হয়। তাঁর মুখের ডান দিক অ্যাসিডে পুড়ে গিয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। পুলিশ জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
এবছরেরই ২৩ মার্চ চলন্ত ট্রেনে জোর করে অ্যাসিড খাইয়ে দেওয়া হয়েছিল ওই মহিলাকে। সেসময় তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণাও করেন তিনি। গ্রেফতারও হয় দুই অভিযুক্ত। সারাক্ষণ তাঁর সঙ্গে পুলিশ পাহারা ছিল। তারপরেও গতকাল রাতে ওই মহিলার ওপর আবার অ্যাসিড ছুঁড়ল দুষ্কৃতীরা।
প্রসঙ্গত, জমি নিয়ে বিবাদের জেরে ২ সন্তানের মা এই মহিলা ২০০৮ সালে গণধর্ষণের শিকার হন। এই ঘটনায় ২ জন গ্রেফতার হয়, তাদের বিচার চলছে। এই অবস্থায় ২০১১-য় তাঁর ওপর অ্যাসিড হামলা চলে। ২০১৩-য় ফের অ্যাসিড ছোঁড়া হয় তাঁর ওপর। এ বছর মার্চে লখনউয়ের কর্মস্থল থেকে রায় বেরিলিতে নিজের বাড়ি ফেরার সময় ট্রেনের মধ্যে তাঁর গলায় অ্যাসিড ঢেলে দেয় দুই দুষ্কৃতী। তারপর আবার গতকালের ঘটনা।-

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top