News Flash

  • Home
  • Uncategorized
  • যোগেন্দ্রনগরে রাজনৈতিক তরজা
Image

যোগেন্দ্রনগরে রাজনৈতিক তরজা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ রাজনৈতিক ভাবে বিজেপি কর্মীদের টার্গেট করে আক্রমণ করলে পরিনাম ভয়ঙ্কর হবে৷ হিংসার জবাবে পাল্টা প্রতিরোধে নামতে দ্বিধাবোধ করবেনা নেতৃত্বরা৷ শুক্রবার যোগেন্দ্রনগরে আক্রান্ত পার্টি কর্মী বাবুল দাসকে জিবি হাসপাতালে দেখতে গিয়ে এমনভাবেই আক্রমণাত্মকভাবে শাসক দলকে হুশিয়ারী দিয়েছে বিজেপি’র রাজ্য কমিটির অন্যতম সদস্য রেবতী মোহন দাস৷ ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের এই নেতা হুমকি দিয়েছেন, গণতন্ত্র রক্ষায় প্রতিরোধে নামবে বিজেপি৷ বাবুল দাস ইস্যুতে পুলিশকেও একহাত নিয়েছেন তিনি৷ শাসক দলের তল্পিবাহক পুলিশ তদন্ত করছেনা ঠিকভাবে৷ কর্মীর শরীর থেকে ঝড়া এক এক বিন্দু রক্তের প্রতিশোধ নেওয়া হবে গণতান্ত্রিকভাবেই৷ হিংসার বাতাবরণ তৈরী করে ক্ষমতায় টিকে থাকতে বিজেপি কর্মীদের হামলা চালিয়েছে যোগেন্দ্রনগরে৷ অবিলম্বে দোষীদের গ্রেপ্তার না করা হলে থানা ঘেরও, বিক্ষোভ, অবরোধে নামার হুশিয়ারী দিয়েছে রেবতী মোহন দাস৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top