নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল ৭১ বছরের বৃদ্ধের৷ মৃতের নাম নন্দকুমার দেবনাথ৷ বাড়ি রানীরবাজার থানাধীন ব্রজনগর এলাকায়৷ রবিবার সকালে ব্রজনগরের রেল লাইনের ক্রসিং দিয়ে খামাড় বাড়িতে কাঁঠাল আনতে যাচ্ছিলেন৷ ধর্মনগর থেকে আগরতলাগামী প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে যায়৷ মাথা থেঁতলে গিয়ে চেহারা বীভৎস হয়ে উঠে৷ প্রত্যক্ষদর্শীরা খবর দেয় রানীরবাজার থানায়৷ রেল পুলিশ, দমকল কর্মীরা তদ্বিরতা চালিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়৷ পুলিশ মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দিয়েছে৷ রেল ট্রেকে কাটা পড়ে প্রবীন নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত এলাকাবাসী৷
রেলে কাটা পড়ে সত্তরোর্ধ বৃদ্ধের মৃত্যু রানীরবাজারে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















