News Flash

  • Home
  • দিনের খবর
  • ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক
Image

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৬ বছর বয়সি এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

ধৃতের নাম বাবু বিশ্বাস ওরফে তাপস বিশ্বাস। ইমিগ্রেশন আধিকারিকরা তাঁর কথাবার্তায় বাংলাদেশের আঞ্চলিক টান লক্ষ্য করে সন্দেহ প্রকাশ করেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি সন্তোষজনক উত্তর দিতে না পারায় তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়া হয়।

পুলিশের দাবি, ২০১৬ সালে স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন বাবু বিশ্বাস। এরপর তিনি পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় বসবাস শুরু করেন এবং প্রায় সাত বছর কলকাতায় দৈনিক মজুরির শ্রমিক হিসেবে কাজ করেন।

তদন্তে জানা গিয়েছে, ভারতে বসবাসের সময় তিনি আধার কার্ড ও প্যান কার্ড-সহ একাধিক ভারতীয় পরিচয়পত্র জোগাড় করেন। ওই নথির ভিত্তিতে ২০১৯ সালে কলকাতা পাসপোর্ট অফিস থেকে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করেন বলে অভিযোগ। সেই পাসপোর্ট ব্যবহার করে ২০২৩ সালে দু’বার মালদ্বীপ এবং অন্তত একবার শ্রীলঙ্কার কলম্বো সফরও করেন তিনি।

সম্প্রতি কলম্বো থেকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ইউএল-১৪১ বিমানে ভোর সাড়ে ৩টা নাগাদ মুম্বই পৌঁছনোর পর ইমিগ্রেশন কাউন্টারে তাঁর ভারতীয় পাসপোর্ট পরীক্ষা করতে গিয়েই সন্দেহ হয় কর্তব্যরত সহকারী ইমিগ্রেশন আধিকারিকের।

পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃতের বাড়ি বাংলাদেশের ফরিদপুরে। তদন্ত চলাকালীন বাবু বিশ্বাস হোয়াটসঅ্যাপে বাংলাদেশে থাকা তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে পরিচয় সংক্রান্ত নথি পাঠাতে বলেন। এরপর তাঁর স্ত্রী বাবু বিশ্বাসের বাবার নামে বাংলাদেশে নিবন্ধিত জমির কাগজের প্রতিলিপি পাঠান, যা তাঁর বাংলাদেশি পরিচয় নিশ্চিত করে বলে জানিয়েছে পুলিশ।

জেরায় ধৃত স্বীকার করেছেন যে, স্থানীয় এক ব্যক্তির সাহায্যে পশ্চিমবঙ্গে আধার ও প্যান কার্ড সংগ্রহ করে পরে ভারতীয় পাসপোর্ট বানিয়েছিলেন।

পুলিশ এখন খতিয়ে দেখছে, কোন চক্র বা দালালদের সহায়তায় ভুয়ো ভারতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরি করা হয়েছিল এবং কীভাবে তিনি দীর্ঘদিন ভারতে অবৈধভাবে বসবাস ও বিদেশ সফর করতে সক্ষম হন।

এদিকে, মুম্বই ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ধরা পড়া ৫৩ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনাতেও তদন্ত অব্যাহত রয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top