News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর, বহু পরিবার ত্রাণ শিবিরে
Image

রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর, বহু পরিবার ত্রাণ শিবিরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা / খোয়াই / তেলিয়ামুড়া / বিশালগড়/ কমলাসাগর, ১৯ জুন৷৷ টানা বর্ষণে রাজ্যে বন্যা পরিস্থিতি

আগরতলা শহরের কাছে চন্দ্রপুরের শ্রীলঙ্কা বস্তি ও বলদাখাল এলাকায় এভাবেই সোমবার বন্যা দুর্গতদের বাড়ি ঘর থেকে উদ্ধার করে নিরাপদ ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে৷ ছবি নিজস্ব৷

ভয়ঙ্কর রূপ ধারণ করেছে৷ বহু এলাকা জলে প্লাবিত হয়ে গেছে৷ এক বৃদ্ধা নদীর জলে তলিয়ে গেছেন৷ দুই সহস্রাধিক পরিবারকে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে৷ এদিকে, খোয়াই এবং গোমতি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে৷ রবিবার রাত সাড়ে আটটা থেকে সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ৬৩৮ এমএম বৃষ্টিপাত হয়েছে৷ আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার দিনের বাকি সময়ে বৃষ্টিপাতের পরিমান ২৯ এমএম৷ মঙ্গলবার দিনে ও রাতে মিলিয়ে ৪০ এমএম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে৷

সোমবার দিনভর ভারি বর্ষণে রাজধানী আগরতলায় বহু এলাকা জলমগ্ণ হয়ে পড়েছে৷ শহরতলীর বলদাখাল, শ্রীলঙ্কাবস্তি, চন্দ্রপুর, টাটা কোম্পানী, আড়ালিয়া, ধলেশ্বরের কিছু অংশ, প্রতাপগড়, কবিরাজটিলা, বিদ্যাসগর, প্রফেসরপাড়া, মাস্টারপাড়া বন্যায় প্লাবিত হয়েছে৷ তাছাড়া, খোয়াই’র বিস্তির্ণ এলাকা, মোহনপুর, হেজামারা, কল্যাণপুর ও তেলিয়ামুড়ার বিস্তির্ণ এলাকাও বন্যায় প্লাবিত হয়েছে৷ সদর, জিরানীয়া এবং মোহনপুর মহকুমায় ত্রাণ শিবিরে বন্যায় ক্ষতিগ্রস্থতের আশ্রয় দেওয়া হয়েছে৷ খোয়াই, কল্যাণপুর এবং তেলিয়ামুড়াতেও ত্রাণ শিবিরে বহু মানুষকে রাখা হয়েছে৷

এদিকে, এই আপতকালীন পরিস্থিতিতে এদিন সন্ধ্যায় মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে রাজস্ব মন্ত্রী বাদল চৌধুরী, মুখ্য সচিব সঞ্জীব রঞ্জন এবং অন্যান্য দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ মুখ্যমন্ত্রী পরিস্থিতির পর্যালোচনা করেন এবং আধিকারিকগণকে প্রয়োজনীয় নির্দেশ দেন৷ যে যে জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে সেখানে প্রয়োজনীয় ত্রাণ ও খাদ্য সামগ্রী প্রয়োজনে আর্থিক সাহায্য দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রশাসনকে শিবিরগুলির সুরক্ষা ব্যবস্থার দিকে নজর রাখতে বলা হয়েছে৷ প্রতিটি জেলায় জেলাশাসকের কার্যালয়ে কন্ট্রোলরুমগুলিকে ২৪ ঘন্টা খোলা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে এবং বিপর্যয় মোকাবিলা ও বন্যা নিয়ন্ত্রণ দলকে সতর্ক ও তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷ দুর্গতরা যেন সর্বপ্রকার সাহায্য পেতে পারে সেদিক থেকে প্রশাসনকে তৈরী থাকতে এবং পরিস্থিতির প্রতি প্রতিদিন নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পশ্চিম জেলায় প্রায় ১৩০১ পরিবারকে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে৷ সদর, জিরানীয়া ও মোহনপুরে ২৬টি ত্রাণ শিবিরে তাদের আশ্রয় দেওয়া হয়েছে৷ এদিকে, খোয়াই, তেলিয়ামুড়া এবং কল্যাণপুরে মোট ২২টি ত্রাণ শিবিরে ৮৬২ পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে৷

সূত্রের খবর, খোয়াইতে মোট ৭টি ত্রাণ শিবির খোলা হয়েছে৷ তাতে ৩৫০ পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে৷ কল্যাণপুর এবং তেলিয়ামুড়ায় ১৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে৷ এদিকে, জাতীয় সড়কেও ভারী বর্ষণে ধবস পড়েছে৷ আসাম-আগরতলা জাতীয় সড়কের ৪৪ মাইলে এদিন ধবস নামে৷ তাছাড়া বিশালাকার একটি গাছ ভেঙ্গে পড়ায় যান চলাচল ব্যাহত হয়৷ সন্ধ্যা পর্যন্ত ছোট যানবাহন চলাচলের উপোযোগী করা হয়েছে৷ খোয়াই দিয়ে কমলপুর এবং কলাছড়া রাস্তায় এদিন গাছ ভেঙ্গে পড়ে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে৷ উদ্ধারকার্যে প্রশাসনিক কেউই এগিয়ে আসেননি বলে অভিযোগ৷ স্থানীয় গাছ রাস্তা থেকে সরিয়েছেন৷
প্রশাসনিক সূত্রে জানা গেছে, অমরপুরেও ভারী বর্ষণে চারটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে৷ এদিকে, সুবলসিং এলাকায় বন দপ্তরের একটি লেক ভারী বর্ষণে বিপজ্জনক হয়ে উঠেছে৷ কারণ, লেকের পার ভাঙতে শুরু করেছে৷ খবর পেয়ে বনমন্ত্রী নরেশ জমাতিয়া সেখানে ছুটে গেছেন৷ যতদ্রুত সম্ভব সংস্কার কার্য সম্পন্ন করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন৷ কারণ, লেকটি পার সম্পূর্ণ ভেঙ্গে গেলে পাশ্ববর্তী বিস্তির্ণ এলাকা জলে প্লাবিত হয়ে যাবে৷ তাতে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে৷
বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ এমনিতেই, খোয়াই এবং গোমতি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে৷ ফলে, প্রশাসনের তরফে জলপ্লাবিত এলাকায় বসবাসকারীদের ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে৷

সোমবার দুপুরে বন্যায় জলে প্রাণ হারালেন এক বৃদ্ধা৷ তাঁর নাম রেনুবালা সাহা (৬৫)৷ বৃদ্ধার ঘর নদীর পাশাপাশি এলাকায়৷ জল বাড়ছে দেখতেনদী ধারে দাঁড়িয়ে ছিলেন৷ হঠাৎ পড়ে গেলেন নদীতে৷ জলের স্রোতে ভেসে গেলেন বৃদ্ধা৷ দৃশ্যটি একজন লোক দেখতে পেরেও কিছু করতে পারলেন না৷ খবর দেওয়া হয় অগ্ণিনির্বাপক দপ্তরকে৷ কর্মীরা ঘটনাস্থলে এসে পুরো বিষয় জানার পর উদ্ধারের জন্য দাঁড়ায় ঘটনাস্থলে থেকে দেড় কিমি পশ্চিমে অর্থাৎ আমবাগান এলাকায়৷ সেখানে ব্রীজের নিচ থেকে ভেসে ওঠে মহিলার মৃতদেহ৷ মৃতদেহ নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ এদিকে মহিলার নিজবাড়ি বিশালগড় থানায় অর্ন্তগত পুরপরিষদের ১২নং ওয়ার্ডের রাউৎখলায়৷ মৃতদেহ নিয়ে যাওয়া হয় বাড়িতে৷ স্থানীয়রা এই দুর্ঘটনায় জন্য বিশালগড় পুর পরিষদের দায়ী করছে৷ কারন বহু আবেদন নিবেদন করেও নদীর ঘাটের সংস্কার করা হয়নি৷

দুই দিনের বর্ষণের ফলে আগরতলা বিশালগড় সড়কের বিভিন্ন স্থানে যান চলাচলের আযোগ্য হয়ে পড়ে৷ তপোবন আশ্রম সংলগ্ণ এলাকা থেকে শুরু করে দারোগাবাড়ি পর্যন্ত জাতীয় সড়কের বেহাল অবস্থা৷ ফলে, যানজটের সৃষ্টি হয়৷ যদিও জাতীয় সড়কে মেরামতের কাজ চলছে৷ সড়কে নতুন মাটি ভরাট করার ফলে দুইদিন ধরে বর্ষনের ফলে নতুন মাটি ভরাট করা সড়কে কাঁদায় পরিণত হয়৷ যার ফলে গাড়ি চলাচলের সমস্যা সৃষ্টি হয়৷ দুর্ভোগে পরতে হয়ে গাড়ীর যাত্রীদের৷ সুকল কলেজের ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন স্থান থেকে আশা যাওয়া লোকজনদের সেই দুর্ভোগে পরতে হয়েছে৷ লেগে যায় গাড়ীর দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টার সেই লাইনে পরে অপেক্ষা করতে করতে৷ যাত্রীরা সময় মতো তারা তাদের গন্তব্য স্থলে পৌঁছতে পারছে না৷ অন্যদিকে সুকল কলেজের ছাত্র -ছাত্রীরা তাদের সুকল কলেজে সময় মত পৌঁছতে পারছে না৷ এই অসুস্থ রোগিদের হাসপাতালে পৌঁছাতে অসুবিধার মুখে পরতে হচ্ছে৷ যেকোনো মুহূর্তে মৃত্যু মুখে সম্মুখিন হতে পারে৷ এলাকার সুকল কলেজের ছাত্র-ছাত্রীরা সহ যাত্রীরা তারা দাবী করছে অতিদ্রুত যেন জাতীয় সড়কের মেরামতের কাজ সর্ম্পণ করা হয়৷ সেই এলাকার লোকজনেরা দাবী করছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top