News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষিকাজ অলাভজনক পেশায় পরিণত হচ্ছে ঃ কৃষিমন্ত্রী
Image

কৃষিকাজ অলাভজনক পেশায় পরিণত হচ্ছে ঃ কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৫ জুন৷৷ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কমলপুর মহকুমার দুর্গাচৌমুহনী কৃষি মহকুমার অন্তর্গত কৃষক

সেচের অপ্রতুলতায় রবি ফসলে ব্যাপক ক্ষতির মুখ দেখছেন কৃষক৷ ছবি নিজস্ব৷

জ্ঞান বিতরণ কেন্দ্র এবং সালেমা কৃষি মহকুমা অন্তর্গত হালাহালী কৃষি আঞ্চলিক কার্যালয়ের দ্বিতল ভবনের দ্বারোদঘাটন করেন কৃষিমন্ত্রী অঘোর দেববর্মা৷ রাষ্ট্রীয় কৃষি বিকাশে যোজনায় ৩৫ লক্ষ ৮৭ হাজার টাকা ব্যয়ে এই ভবনটি নির্মাণ করা হয়েছে৷ উদ্বোধকের ভাষণে কৃষিমন্ত্রী অঘোর দেববর্মা বলেন, দেশ স্বাধীন হয়েছে ৭০ বছর পূর্বে৷ আজ অব্দি কৃষক ও কৃষিজমি সংক্রান্ত নির্দিষ্ট কোন কেন্দ্রীয় নীতি গড়ে উঠেনি৷ ফলে দিন দিন কৃষিকাজ একটি অলাভজনক পেশায় পরিণত হচ্ছে৷ দেশে প্রতিদিন কৃষকরা ঋণের দায়ে আত্মহত্যা করছে৷ কর্নাটক, মহারাষ্ট্র, গুজরাট, মধ্য প্রদেশের কৃষকরা বিদ্রোহ করছে সরকারের বিরুদ্ধে৷ কিন্তু এই ছোট্ট রাজ্য ত্রিপুরার কৃষকদের আর্থ-সামাজিক অবস্থা অনেক স্বচ্ছল৷ তিনি আরও বলেন, বৈজ্ঞানিক প্রথায় চাষের ফলে উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে৷ এই রাজ্যকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার লক্ষ্যে পরিকল্পনা মাফিক কাজ করা হচ্ছে৷ রাজ্য সরকারের উদ্দেশ্য কৃষকদের আয় দ্বিগুণ করার৷ তাই উন্নত প্রযুক্তি সহ উন্নত মানের বীজ, সার, যন্ত্রপাতির ব্যবহার কৃষকদের শেখানোর ক্ষেত্রে কৃষকদের জ্ঞান বিতরণ কেন্দ্রের ভূমিকা সর্বাধিক৷ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বিধায়ক অঞ্জন দাস বলেন, মহকুমায় অনেক উদ্যমী কৃষক রয়েছেন৷ তারা উন্নত প্রযুক্তি ব্যবহারের জন্য মুখিয়ে আছে৷ আর এক্ষেত্রে কৃষক জ্ঞান বিতরণ কেন্দ্র বিশাল ভূমিকা গ্রহণ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – দুর্গাচৌমুহনী বি এ সি’র চেয়ারম্যান সঞ্জিৎ দেববর্মা, কৃষি দপ্তরের ধলাইজেলা উপ-অধিকর্তা দর্পণ বিশ্বাস প্রমুখ৷ সভাপতিত্ব করেন দুর্গাচৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মানবেন্দ্র দেব এবং স্বাগত বক্তব্য রাখেন দুর্গাচৌমুহনী মহকুমা কৃষি আধিকারিক পার্থ প্রতিম রায়৷
এই অনুষ্ঠানের পর কৃষি মন্ত্রী অঘোর দেববর্মা দুর্গাচৌমুহনী ব্লকস্থিত দক্ষিণ মানিক ভান্ডারে একটি কৃষি বীজগারেরও দ্বারোদঘাটন করেন৷ এটি নির্মাণে রাষ্ট্রীয় কৃষি বিকাশে যোজনায় ১১ লক্ষ ৭৩ হাজার টাকা ব্যয় হয়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top