News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীর সাথে ঝগড়া করে সত্তরোর্ধ স্বামীর আত্মহত্যা
Image

স্ত্রীর সাথে ঝগড়া করে সত্তরোর্ধ স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ স্ত্রীর সাথে মতবিরোধের জেরে পেয়ারা গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করলেন সত্তরোর্ধ বৃদ্ধ৷ ঘটনাটি ঘটেছে শহরতলীর পশ্চিম নোয়াবাদী এলাকায়৷ মৃত ব্যক্তির নাম ললিত ঘোষ৷ বয়স একাত্তর৷ শনিবার সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়ে নিজ বাড়ির পেয়ারা গাছ থেকে৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশকে৷ ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় হাসপাতালে৷
জানা গিয়েছে, সত্তরোর্ধ বৃদ্ধ ললিত ঘোষের দুই ছেলে৷ এক ছেলে বিয়ে করে ব্যাঙ্গালুরুতে থাকেন৷ ঐ ছেলে বাড়িতে না আসার বিষয়টি নিয়ে ললিত ঘোষ ও তাঁর স্ত্রী প্রণতী ঘোষের মধ্যে মতবিরোধ চলছিল৷ প্রায় একমাস যাবত তাঁদের মধ্যে মতের বিরোধ৷ শুক্রবার রাতেও বৃদ্ধ দম্পতির মধ্যে বিবাদ হয়৷ তবে ঐ রাতের বিবাদ প্রচন্ডই ছিল৷ কিন্তু, বাড়ির কেউ ভাবতেও পারেননি যে সকালে ঘুম থেকে উঠেই দেখবেন পরিবারের এই বয়স্ক ব্যক্তিটি ফাঁসিতে আত্মহত্যা করবেন৷ সাত সকালে ঘুম থেকে উঠে ছেলে কার্তিক ঘোষ দেখতে পান বাবা ললিত ঘোষের মৃতদেহ ফাঁসিতে ঝুলে রয়েছে বাড়ির পেয়েরা গাছে৷ এই খবর ছড়িয়ে পড়তেই প্রতিবেশী সহ গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top