News Flash

  • Home
  • Uncategorized
  • নেপালে নিখোঁজ কর্নেলের হদিশ পেতে ভারতকে চিঠি দিল পাকিস্তান
Image

নেপালে নিখোঁজ কর্নেলের হদিশ পেতে ভারতকে চিঠি দিল পাকিস্তান

নয়াদিল্লি, ১ জুন (হি.স.) : নেপালে নিখোঁজ পাকিস্তানের জনৈক প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ হাবিব জাহিরের খোঁজ জানতে ভারতকে চিঠি দিল পাকিস্তান| গত ৬ এপ্রিল থেকে নেপালে নিখোঁজ হয়েছেন| তাঁর খোঁজ চেয়ে পাকিস্তান আবার ভারত সরকারকে চিঠি লেখার পাশাপাশি ভারতীয় হাইকমিশনের কাছেও বিষয়টি তুলেছে তারা| যদিও ভারতীয় দূতাবাস কর্মীরা স্পষ্ট করে দিয়েছেন, হাবিবের ব্যাপারে তাঁদের কিছুই জানা নেই|
তবে সূত্রের খবর, ইসলামাবাদ নিশ্চিত, গোটা ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর হাত রয়েছে, হাবিব রয়েছেন তাদের আস্তানাতেই| নাম প্রকাশে অনিচ্ছুক পাক নিরাপত্তা আধিকারিকরা এর আগে অভিযোগ করেছেন, ভারতই হাবিবকে অপহরণ করেছে কূলভূষণের মুক্তির ব্যবস্থা করতে| কিন্তু উচ্চবাচ্য করেনি ইসলামাবাদ| এই প্রথম তারাও ঘটনার সত্যতা স্বীকার করে হাবিবের খোঁজ জানতে দিল্লিকে চিঠি দিল|
উল্লেখ্য, পাকিস্তানের এই প্রাক্তন সেনা আধিকারিক কাজ করেছেন পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে| ৬ এপ্রিল কাঠমান্ডু থেকে লুম্বিনীতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে নিখোঁজ হয়ে যান তিনি| তাঁর পরিবারের দাবি, নেপালে রাষ্ট্রপুঞ্জের একটি এজেন্সিতে তাঁকে প্রতি মাসে ৮,৫০০ মার্কিন ডলারের চাকরি অফার করা হয়, সে জন্য তিনি নেপাল গিয়েছিলেন| যদিও আর একটি সূত্রের খবর, আইএসআইয়ের এক গোপন মিশনে নেপাল গিয়েছিলেন তিনি|

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top