News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রীম কোর্টের রায় মেনেই নয়া পশু আইন, সিপিএম বিভ্রান্ত করছে, অভিযোগ বিজেপির
Image

সুপ্রীম কোর্টের রায় মেনেই নয়া পশু আইন, সিপিএম বিভ্রান্ত করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ সুপ্রীম কোর্টের রায় মেনেই পশু আইন ২০১৭ তৈরি হয়েছে৷ তাতে কোথাও বলা হয়নি গো হত্যা নিষিদ্ধ৷ নয়া নিয়ম প্রণয়ণের মুখ্য উদ্দেশ্য গরু পাচার বন্ধ করা৷ কিন্তু, সিপিএম সাম্প্রদায়িক বিভাজনের উদ্দেশ্যেই জেনেশুনে মিথ্যা প্রচার করছে৷ বুধবার সাংবাদিক সম্মেলনে এইভাবেই বিজেপির বিরুদ্ধে পশু আইন নিয়ে উত্থাপিত সমস্ত অভিযোগের খন্ডন করেন দলের রাজ্য কমিটির মুখপাত্র ডাঃ অশোক সিনহা৷ এদিকে, রাজ্য সরকার কেন্দ্রের গো-রক্ষণ সংক্রান্ত বিধি রাজ্যে কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে৷ কারণ, বিষয়টি জনগণের স্বার্থ বিরোধী বলে মনে করে ত্রিপুরা সরকার৷
গো-রক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকারের ঘোষিত বিধির পরিপ্রেক্ষিতে ত্রিপুরার ক্ষমতাসীন দল যে অবস্থান নিয়েছে তাতে শান্তি-সম্প্রীতি ক্ষুণ্ণ্ হবার আশঙ্কা প্রকাশ করেছে বিজেপি রাজ্য কমিটি৷ কেন্দ্রীয় বিধির অপব্যখ্যা করা হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেছে দল৷ বিজেপি রাজ্য কমিটির মুখপাত্র ডাঃ অশোক সিনহা জানিয়েছেন, ধর্মীয় উন্মাদনা সৃষ্টির জন্য কেন্দ্রীয় সরকার কোন ব্যবস্থা নেয়নি৷ এখন সিপিআইএম এই নিয়ে অপ্রচার শুরু করেছে৷ বিজেপি মুখপাত্র অরুণ কান্তি ভৌমিক বলেন, ১৯৬০ সালে সংসদে পশু আইন পাশ হয়৷ কিন্তু এতদিন তা কার্যকর হচ্ছিলো না৷ বিষয়গুলি এতদিন উপেক্ষিত ছিল৷ গবাদি পশু রক্ষা করা বিশেষ প্রয়োজন৷ এর সঙ্গে ধর্মীয় বিষয়গুলিকে যুক্ত করা অপ্রাসঙ্গিক৷
ডাঃ অশোক সিনহা বলেন, ২০১৪ সালে একজন মহিলা নেপালে গবাদি পশু পাচার হয়ে যাওয়া নিয়ে সুপ্রীম কোর্টে একটি মামলা করেছিলেন৷ এই মামলায় উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, অন্ধ্রপ্রদেশ, উত্তরাখন্ড, ওড়িশা, হরিয়ানা, বিহারের পাশাপাশি ত্রিপুরাকেও যুক্ত করা হয়৷ এরপর কেন্দ্রীয় সরকার এসএসবি’র তৎকালীন মহানির্দেশককে চেয়ারম্যান করে একটি কমিটি গঠন করেছিল এবিষয়ে বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্য৷ ত্রিপুরার তরফ থেকেও এই কমিটিতে মতামত দেওয়া হয়৷ সে অনুযায়ী এখন কেন্দ্রীয় সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে৷ তিনি বলেন, গো মাংস খাওয়া না খাওয়া এখানে অপ্রাসঙ্গিক৷ ধর্মীয় কারণে পশু বলি এখানে নিষিদ্ধ করা হয়নি৷ বর্তমানে আইনে এর স্পষ্ট উল্লেখ রয়েছে৷
ডাঃ সিনহা জানান, নয়া বিধিতে বলা হয়েছে, বাজারে কোন পশু বধ করার জন্য বিক্রি করা যাবে না৷ মাংস ব্যবসায়ীর জন্য গবাদি পশু বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ তবে, বাজারের বাইরে ব্যক্তিগত বিক্রিতে কোন বিধিনিষেধ আরোপ করা হয়নি৷
তিনি জানান, পশুপাখীদের অবৈধ বেচাকেনা রোধ করা নয়া নিয়মের মুখ্য উদ্দেশ্য৷ পাশাপাশি বাজারে দালালচক্রকে দমানো এই নতুন অন্যতম মুখ্য উদ্দেশ্য৷ ডাঃ সিনহা জানান, নয়া নিয়মে বলা হয়েছে সুস্থ পরিকাঠামোর মধ্য দিয়ে বৈধ কেনাবেচায় কোন বিধি নিষেধ নেই৷ তাঁর দাবি, নয়া নিয়ম কার্যকরে গবাদি পশু পাচার আটকানো সম্ভব হবে৷
এদিকে, রাজ্য সরকার কেন্দ্রের গো-রক্ষণ সংক্রান্ত বিধি রাজ্যে কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে৷ বিষয়টি জনগণের স্বার্থ বিরোধী বলে মনে ত্রিপুরা সরকার৷ ত্রিপুরার কৃষি এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী অঘোর দেববর্মা জানিয়েছেন, গরুর বেচাকেনা এবং গরু হত্যা করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে না৷ কেন্দ্রীয় সরকার সারা দেশের জন্য এই নির্দেশ জারি করলেও রাজ্যে সরকার এরাজ্যের মানুষের স্বার্থ বিরোধী কাজ করবে না৷ যদিও রাজ্য সরকারকে এখনো নতুন বিষয় সম্পর্কে বিস্তারিত জানায়নি কেন্দ্রীয় সরকার৷ এমনকি রাজ্য সরকারের সঙ্গে এই নির্দেশ জারির আগে আলোচনাও করা হয়নি৷ তিনি বলেন, রাজ্যে গরুর কেনাবেচা বন্ধ হয়ে গেলে কিংবা গরুর বাজারগুলি বন্ধ হয়ে গেলে নতুন সমস্যা সৃষ্টি হবে৷ কারণ যাদের কাছে অতিরিক্ত গরু আছে তারা তা বিক্রি করতে পারবে না আবার যাদের প্রয়োজন তারাও কিনতে পারবে না৷ ফলে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশের লক্ষ্যমাত্রায় ব্যাঘাত ঘটবে৷ এর আগে রাজ্যের ক্ষমতাসীন সিপিআইএম এর সাধারণ সম্পাদক বিজন ধর এই বিধির বিরোধিতা করে বলেছিলেন, রাজ্যের তপশিলি জাতি অংশের জনগনের মধ্যে চারটি সম্প্রদায় পশু চামড়ায় ব্যবসা এবং শিল্পের সঙ্গে যুক্ত৷ একেই সঙ্গে এই বিষয়টি কৃষকদের স্বার্থ বিরোধী৷ রাজ্যের ধর্মীয় সংখ্যালঘু জনগণ গবাদি পশুর মাংস প্রোটিন হিসাবে নিয়ে থাকে৷ ফলে জনস্বার্থে বিরোধী সিদ্ধান্ত এরাজ্যে কার্যকর করা যাবে না৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top