News Flash

  • Home
  • Uncategorized
  • পে এন্ড পেনশন রিভিশন কমিটি ১৫০ পাতার রিপোর্ট তুলে দিল মুখ্যমন্ত্রীর হাতে
Image

পে এন্ড পেনশন রিভিশন কমিটি ১৫০ পাতার রিপোর্ট তুলে দিল মুখ্যমন্ত্রীর হাতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ রাজ্য সরকারের কাছে জমা পড়ল পে এন্ড পেনশন রিভিশন কমিটির সুপারিশ সহ রিপোর্ট৷ কমিটি গঠনের ৫৫ দিন পর বুধবার মুখ্যমন্ত্রীর হাতে রিপোর্ট তুলে দিয়েছেন কমিটির চেয়ারম্যান জি কে রাও৷ ১৫০ পাতার রিপোর্টে সরকারী কর্মচারী এবং পেনশনার্সদের বেতন ভাতা পুনর্বিন্যাশের সুপারিশ করেছে কমিটি৷
রিপোর্টটি মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য প্রধান সচিব সুশীল কুমার এবং অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব দেবাশিষ মোদক৷ এছাড়াও উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের প্রধান সচিব জি এস জি আয়েঙ্গার এবং দপ্তরের আন্ডার সেক্রেটারি অতনু দেওয়ানজি৷ জানা গেছে, মুখ্যমন্ত্রী এই রিপোর্টটি মুখ্য সচিবের কাছে পরীক্ষা নিরিক্ষার জন্য পাঠিয়েছেন৷ এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে পরীক্ষা-নিরিক্ষার পর রাজ্যের শিক্ষক, কর্মচারী এবং পেনশনার্সদের বেতন ভাতা সংক্রান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভায় গৃহীত হবে৷
সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার যে ফর্মূলায় কেন্দ্রীয় সরকারী কর্মাচারীদের বেতন ভাতা কাঠামো স্থির করে, রিভিশন কমিটিও একই ফর্মূলা অবলম্বন করেছে৷ কিন্তু, ফর্মূলা এক হলেও বেতন ভাতা কাঠামো কেন্দ্রীয় হারে হবে কি না, তা এখনও স্পষ্ট নয়৷ এদিন, কমিটি রিপোর্ট জমা দেওয়ার সাথে সাথে একটাই প্রশ্ণ ঘুরেফিরে উঠছে যে, বাজেটে বরাদ্দ ৬০০ কোটির অতিরিক্ত রিভিশন কমিটি সরকারী কর্মচারী ও পেনশনার্সদের বেতন ভাতা পুনর্বিন্যাসে কি পরিমানের অর্থের প্রয়োজন বলে সুপারিশ করেছে৷ কারণ, রাজ্য সরকার কমিটির কাছে প্রস্তাব রেখেছিল, সরকারী কর্মচারী ও পেনশনার্সদের বেতন ভাতা পুনর্বিন্যাসে কি পরিমান অর্থের প্রয়োজন হবে এবং বাজেটে বরাদ্দ অর্থের অতিরিক্ত দরকার হলে তার যোগান কোথা থেকে সম্ভব, তাও কমিটিকে জানাতে হবে৷
সপ্তম বেতন কমিশন কার্যকর সম্ভব নয় বলে অর্থমন্ত্রী বিধানসভার বিশেষ অধিবেশনে জানিয়েছেন৷ ফলে, এখন কমিটি সুপারিশে কি হারে কর্মচারী এবং পেনশনার্সরা উপকৃত হবেন তা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়ে গেছে৷ বিভিন্ন কর্মচারী সংগঠন তাদের দাবি দাওয়ার কমিটির কাছে প্রস্তাব আকারে পেশ করেছে৷ এখন তাদের প্রস্তাব কতটা গৃহীত হয়েছে, তা উৎসুক সরকারী কর্মচারী এবং পেনশনার্সরা অপেক্ষা করছেন এবিষয়ে রাজ্য সরকারের ঘোষণার৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top