News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে প্রস্তাব
Image

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে প্রস্তাব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ ত্রিপুরার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় সর্ব সম্মত প্রস্তাব অনুমোদিত হয়েছে৷ উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ ছিল৷ আর এই বিষয়ে রাজ্য বিধানসভা কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের প্রস্তাব করেছে৷ বৃহস্পতিবার বিরোধী দলের বিধায়ক সুদীপ রায় বর্মণ বিশ্ববিদ্যালয়ের চলতি অবৈধ কার্যকলাপ, আর্থিক নয়ছয় এবং অবৈধ নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করেন৷ সুদীপ বাবু বলেন, রাজ্যের মানুষের সঙ্গে হটকারি আচরণ করে চলেছেন উপাচার্য নিজে৷ এরপর রাজ্যের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী বলেন, অভিযোগ গুলি অমূলক নয়৷ তাঁর কাছেও বিভিন্ন সময় সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত অভিযোগ এসেছে৷ অভিযোগগুলি খুবই গুরুত্বপূর্ণ৷ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবীতে এরাজ্যের মানুষ আন্দোলন করেছে৷ কিন্তু বর্তমান উপাচার্য অঞ্জন কুমার ঘোষ রাজ্যের মানুষের আশা আকাঙ্খা নষ্ট করেছেন৷ এই অবস্থায় রাজ্য বিধানসভা থেকে ঘটনায় গুলি তদন্তের জন্য কেন্দ্রীয় নামব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে প্রস্তাব অনুমোদন করে পাঠাতেই পারে৷ সে অনুযায়ী বিধানসভা থেকে সুদীপ রায় বর্মণের প্রস্তাবটি সর্ব সম্মত ভাবে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top